ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন যে, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতের জন্য একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এসে জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে কার্যকর হতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এই খাতের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করা প্রয়োজন।’

এ কথাগুলো সচিবালয়ের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেছেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বীমা কেবল একটি সেবামূলক কাজ নয়, বরং এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার অন্যতম উপাদান। যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা এবং বীমার নিশ্চয়তা বুঝতে পারেন, তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন এবং সুচিন্তিতভাবে তার প্রতিভা ও উদ্যোগ কাজে লাগাতে পারেন। আর এভাবেই সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য উল্লম্পন এবং গতি সৃষ্টি হয়।’

বিগত সময়ের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে অবস্থান করছে, রাজস্বের আওতায় আনা সম্ভব হয়নি তা চিহ্নিত করতে আমাদের কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগেই আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। এখন যদি এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত না করা হয়, তাহলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে সহজ হবে না।’

এছাড়া, তথ্যমন্ত্রী বীমা খাতের যে সকল সমস্যা বিদ্যমান, সেগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। সহযোগী সকল পক্ষকে বীমা জগতকে আরও প্রসারিত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সঙ্গে কাজ করার জন্যও আহ্বান জানান।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানের সূচনাতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে, এমপি ও ওসির সঙ্গে একই মঞ্চে; গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ এম


হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে, এমপি ও ওসির সঙ্গে একই মঞ্চে; গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

মাদারীপুরের আলোচিত ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু হাওলাদার প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সম্প্রতি তাকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী সমাবেশে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত আলমগীর হাওলাদারের পরিবার। মামলার বাদী ও নিহতের স্ত্রী রেখা বেগমের অভিযোগ, প্রধান আসামি রাজনৈতিক প্রভাবের কারণে গ্রেপ্তার এড়িয়ে চলছেন। তিনি দাবি করেন, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং তাদের পরিবার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়েছে।

রেখা বেগম বলেন, "আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এলাকায় ফিরতে পারছি না। বাড়িঘর লুটপাট হয়েছে। আমার ছেলেকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আগে পলাতক থাকলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।"

নিহত আলমগীর হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার বলেন, "বাবার হত্যার বিচার চাইতে গিয়ে আমরা ঘরছাড়া। হাইকোর্টে জামিন আবেদন করেও প্রধান আসামি জামিন পাননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশকে একাধিকবার তথ্য দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।"

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, তিনি ধারণা করেছিলেন লাভলু হাওলাদার আদালত থেকে জামিনে রয়েছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। তিনি বলেন, "আমি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিই না। তিনি জামিনে নেই—এ তথ্য আমার জানা ছিল না।"

অভিযোগের বিষয়ে লাভলু হাওলাদার মুঠোফোনে বলেন, "আপনি সামনাসামনি আসেন, অফিসে বসে কথা বলব।"

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, "আমি ব্যক্তি হিসেবে লাভলুকে চিনি না। মঞ্চে কারা ছিলেন, সেটিও আমার মনে নেই। তাকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন।"

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, লাভলু হাওলাদার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে শুনেছেন, তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র পুলিশ পায়নি। তিনি বলেন, "এই মামলায় অনেক আসামি আগাম জামিন নিয়েছেন, কিন্তু লাভলু হাওলাদারের নাম তাদের মধ্যে নেই। তিনি এখনো পুলিশের কাছে পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"

বাদীপক্ষের হুমকির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় লাভলু হাওলাদারকে প্রধান আসামি করে ৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর এলাকায় একাধিক দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচের শুরুর একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ এম


কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচের শুরুর একাদশ

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের সর্বশেষ ম্যাচে কলম্বিয়া মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। এ ম্যাচে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দারুণ ছন্দে থাকা লুইস দিয়াজদের দল। তবে সুইজারল্যান্ডও এবার সহজে ছেড়ে কথা বলবে না, কারণ তারা এই আসরে এখন পর্যন্ত অপরাজিত অবস্থায় রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে তাদের জয় ১৯৩৮ সালের পর নকআউট পর্বে তাদের দীর্ঘ জয়খরা কাটাতে সহায়তা করেছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে এফসি বায়ার্নের তারকা ফুটবলার আবারও শুরুর একাদশে জায়গা পেয়েছেন। তবে, চোটের কারণে সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সুইজারল্যান্ডের দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক পারফরম্যান্স উপহার দেওয়ার পর থেকেই এসসি ফ্রাইবার্গের এই মিডফিল্ডার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

মুরাত ইয়াকিনের শুরুর একাদশে বর্তমানে বুন্দেসলিগার তিনজন খেলোয়াড় রয়েছেন। নিয়মিত একাদশের গ্রেগর কোবেল ও নিকো এলভেদির সাথে এবার যুক্ত হয়েছেন এফসি অগসবার্গের ফাবিয়ান রিডার। অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ ঘানার বিপক্ষে ম্যাচে কুঁচকির পেশিতে চোট পাওয়ায় কলম্বিয়া স্ট্রাইকার জন কর্ডোবাকে হারিয়েছে। যদিও ম্যাচের স্কোয়াডে তার নাম ছিল, তবুও তার খেলার সম্ভাবনা নেই। এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

কলম্বিয়া একাদশ: ভার্গাস; মুনিয়োজ, লুকুমী, সানচেজ, মোজিকা; লের্মা, পুয়ের্তা; হামেস রদ্রিগেজ (অধিনায়ক), লুইস দিয়াজ, আরিয়াস; সুয়ারেজ।

সুইজারল্যান্ড একাদশ: কোবেল; জাকারিয়া, এলভেদি, আকানজি; রদ্রিগেজ, জাকা (অধিনায়ক), ফ্রয়লার, এনদোয়ে; রিডার, জাশারি; এমবোলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রেফারি জালেম, আর্জেন্টিনার জন্য কাপ ঠিক করা’ বললেন মিশরের স্ট্রাইকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ এম


‘রেফারি জালেম, আর্জেন্টিনার জন্য কাপ ঠিক করা’ বললেন মিশরের স্ট্রাইকার

রেফারির শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই যেন আকাশ ভেঙে পড়ল মিশরের ডাগআউটে। মাঠের ভেতরে কান্নায় ভেঙে পড়লেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের শিকার হওয়া মিশরীয় স্ট্রাইকার মোস্তফা জিকো।

ম্যাচ শেষে লাইভ টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি দিন দিন নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না। আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া এই ফরোয়ার্ড রেফারিকে সরাসরি ‘জালেম’ আখ্যা দিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন।

কান্নাভেজা কণ্ঠে পবিত্র কোরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক) তিলওয়াত করে জিকো বলেন, ‘রেফারি আমাদের সাথে চরম অন্যায় করেছেন... তিনি আজ একটি পুরো জাতির দীর্ঘদিনের স্বপ্ন আর পরিশ্রমকে এক ফুঁৎকারে ধূলিসাৎ করে দিলেন।’

টেলিভিশন সম্প্রচারটি হুট করে কেটে দেওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার দিকে ইঙ্গিত করে তিনি এক বিস্ফোরক অভিযোগ আনেন। ক্ষুব্ধ জিকো বলেন, ‘এই বিশ্বকাপটা আর্জেন্টিনাকে দেওয়ার জন্যই সবকিছু আগে থেকে ঠিক করা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২১ এম


লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি এবং রক্ত দিয়েছি। বাংলাদেশের ছাত্র-জনতা কোনো দলের ক্ষমতা থেকে সরানোর পর আরেক দলের লুটপাটের সুযোগ সৃষ্টি করতে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)।

প্রতিবেদকের তথ্য অনুযায়ী, টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষ হওয়ার পর প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটি দলের শাসনের অধীনে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। কথা বললেই তাদের জেলে নেয়া হতো, গুম করা হতো এবং হয়রানির শিকার হতে হতো। এখন আবার বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একদলীয় শাসনের দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিনি অভিযোগ করেন যে, সংসদে ও সংসদের বাইরের রাজনৈতিক কার্যক্রমে তাদের কথা বলার সুযোগ পাচ্ছেন না। হামলা এবং ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কার্যক্রম সংকুচিত করার চেষ্টা করার দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি করে বলেন, ‘নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, লুটপাট ও হামলা দ্রুত বন্ধ করতে হবে।’

কর্মসংস্থান নিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু গত চার মাসে তারা উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। এবারের বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো সুস্পষ্ট রূপরেখাও নেই।’

তিনি তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা এবং ভারতের পুশইন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন। একই সাথে পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন যে, দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষা করা উচিত।

বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘গত রাতে সাভারে জুলাই পদযাত্রায় ককটেল হামলা চালিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে।’ এ সময় সাখীপুরে পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুশইন সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হায়দারসহ সখীপুর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%