ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ


হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর (ধাওয়া) ও কোকতাড়া গ্রামের যে সংযোগ সড়কটি রয়েছে, তা সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে, স্থানীয় শত শত মানুষের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

দুই গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমের সময়ে তো বটেই, হালকা বৃষ্টির ক্ষেত্রেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া পর্যন্ত সড়কটি কাঁচা ও খানাখন্দে ভরা থাকায়, বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়ে যায়। এর ফলে মোটরসাইকেল, বাইসাইকেল এমনকি পায়ে হেঁটে চলাচলও বেশ দুরূহ হয়ে দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: ‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয় অথবা স্থানীয় নির্বাচনের সময় সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হলেও, দীর্ঘদিন কেটে গেলেও কোনো স্থায়ী সমাধান বাস্তবায়িত হয়নি।

সরেজমিনে গেলে দেখা যায়, স্কুলগামী শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন। ধানবোঝাই অটোরিকশা ও চার্জার ভ্যানকে গর্ত পার করতে একাধিক ব্যক্তি মিলে ধাক্কা দিতে হচ্ছে।

হিলি পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজার থেকে ধান নিতে আসা অটোচার্জার চালক মোবাশ্বর হোসেন বলেন, "মহাজনের ধান নিতে এসে বিপদে পড়েছি। একটি ধানবোঝাই গাড়ি ৪–৫ জন মিলে গর্ত পার করতে হচ্ছে। এ অবস্থায় ভাড়া অনুযায়ী কাজ করাও কঠিন হয়ে পড়েছে।"

আরেক চালক রায়হান বলেন, "ধান নিতে এসে রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করে ধান নিয়ে যাচ্ছি। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।"

আরও পড়ুন: আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন বলেন, "অনেক দিন ধরে রাস্তার এই অবস্থা। সামান্য বৃষ্টি হলেই স্কুলে যেতে খুব কষ্ট হয়।" এই অবস্থায় অনেক শিক্ষার্থী তখন স্কুলে আসতে পারে না।

ছাতনী চৌমুহনী বাজারের ধান ব্যবসায়ী নূর মোহাম্মদ মন্তব্য করেন, "রাস্তাটির কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। দ্রুত সংস্কার হলে ভাড়া কমতে পারে এবং কৃষকরাও তাদের ধানের ন্যায্যমূল্য পেতেন।"

কোকতাড়া গ্রামের ধান বিক্রেতা জামান আলী জানান, "শুধু ধান বিক্রি নয়, রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে দিতেও সমস্যা হচ্ছে। প্রতি মণ ধান প্রায় ১০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। তাই দ্রুত রাস্তার সংস্কার চাই।"

এ বিষয়ে হাকিমপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান জানান, "এডিপি প্রকল্পের অর্থায়নে ধাওয়া গ্রামের মাসুদের দোকান থেকে কোকতাড়া গ্রামের দিকে ৪১০ মিটার ইটের সলিং নির্মাণের টেন্ডার হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। ভবিষ্যতে ১০ ফুট প্রস্থে সড়কটি পাকাকরণের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।"

আরও পড়ুন: বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে জামালপুর জিলা স্কুলে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন

আলিহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপংকর শাহা রিপন বলেন, "বর্ষা শুরু হওয়ায় দুই–এক দিনের মধ্যে সড়কটিতে রাবিশ বা ইটের টুকরা ফেলে চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।"

আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী জানান, "কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর সড়কে এডিপি প্রকল্পের আওতায় ইটের সলিং নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।"

তবে দুই গ্রামের বাসিন্দাদের দাবি, যেকোনো প্রকল্পের আওতায় হলেও কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর পর্যন্ত পুরো সড়কটি দ্রুত পাকাকরণ বা ইটের সলিং করে স্থায়ী সমাধান করা হোক, যাতে সারা বছর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হয়।

আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযান: ৪৮৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধ ইরান সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী ওয়াশিংটন-তেহরান চুক্তি নিয়ে বেশিরভাগ ইসরাইলি নাগরিক নেতিবাচক মনোভাব পোষণ করছেন। সম্প্রতি একটি জরিপে অংশগ্রহণকারী ৯২ দশমিক ১ শতাংশ ইসরাইলি মনে করছেন, এই যুদ্ধে তেহরান জয়ী হয়েছে।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৮২ দশমিক ৯ শতক অংশগ্রহণকারী মনে করেন, এই সামরিক অভিযান ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও এর চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে দাবি ছিল—ইসরাইল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেতে সক্ষম হয়েছে এবং এটি একটি অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২ দশমিক ৫ শতাংশ ইসরাইলি। এ ছাড়া ৮৭ দশমিক ৮ শতাংশের মত হলো, ইসরাইল তার লক্ষ্য অর্জনে পূর্ণভাবে সফল হয়নি কিংবা আংশিক সফল হয়েছে।

নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার বিষয়ে ৫৬ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম দুর্বল বা ব্যর্থ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ঝুঁকি থাকার সত্ত্বেও জরিপে অংশ নেয়া ৪৮ দশমিক ২ শতাংশ ইসরাইলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার পক্ষে মত দিয়েছেন।

আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। এতে ১৭ বছর বয়স বা তার বেশি ৩ হাজার ৬৪৪ জন ইসরাইলির মতামত নেয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার লক্ষ্য নিয়ে এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

তিনি রোববার (২১ জুন) এফডিসিতে সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার শঙ্কা রয়েছে। তবে তাদের এখন সেই শক্তি নেই। আগামী ২৩ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগ একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টি করতে পারবে এমন শক্তি তাদের এখনো হয় নেই।

এ শিক্ষাবিদ বলেন, সম্প্রতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির ইমিগ্রেশনে শিষ্টাচার বহির্ভূত যে আচরণ করা হয়েছে তা কেবল ব্যক্তিকে নয়, বাংলাদেশকে অবমাননার অপচেষ্টা, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উসকানি ও অপপ্রচার এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে আমাদের সাবধান ও সচেতন থাকতে হবে।

‘সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ এখন যে ভাষা ব্যবহার করে তা অত্যন্ত নোংরা, নিকৃষ্ট ও অরুচিকর। সোশ্যাল মিডিয়ায় গুজব ও উসকানি প্রদানে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরুত্থানের পথ খুঁজে পাবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর’, যোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে তার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে।

চৌধুরী কিরণ বলেন, সামাজিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে এক শ্রেণীর মানুষ মুহূর্তের মধ্যে বানোয়াট, মিথ্যা তথ্য ও গুজব ভাইরাল করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। ধর্মীয় বা জাতগত অনুভূতিতে আঘাত হেনে পোস্ট দিয়ে দাঙ্গা ও সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেয়ার অপচেষ্টা করে এরা। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিকৃত তথ্য, ছবি বা প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক সংঘাত তৈরি করে। এই ধরনের হঠকারী পোস্টের কারণে আকস্মিক গণপিটুনি বা ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, রক্তপাত হচ্ছে, প্রাণহানিও ঘটছে।

‘সোশ্যাল মিডিয়ার এই অপতৎপরতা নিয়ন্ত্রণ না করা গেলে দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। কিছু বিকৃত রুচির মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে মানুষকে সম্মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ কেউই এ থেকে রক্ষা পাচ্ছে না’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল আসক্তিতে ধ্বংসের মুখে পতিত হচ্ছে শিক্ষার্থীরা। মাদকাশক্তির মতোই এই আসক্তি শিক্ষার্থীদের বিকাশ বাধাগ্রস্ত করছে। সোশ্যাল মিডিয়া কোনো ক্ষতিকর মাধ্যম না হলেও এর অপব্যবহারই মূলত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তরুণদের। তাই ব্যক্তিগত, পারিবারিক সচেতনতা ও সাইবার নিয়ন্ত্রকদের নজরদারি বৃদ্ধির মাধ্যমে এই সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।

‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন— অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাছুদুর রহমান, সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মো. জাফর ইকবাল।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা নেই, বিশ্বকাপে ইরানের জন্য আগের নীতিই বহাল রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা নেই, বিশ্বকাপে ইরানের জন্য আগের নীতিই বহাল রাখছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ চলাকালীন, ইরান ফুটবল দলের ওপর আরোপিত বিশেষ ভ্রমণ বিধিনিষেধ এখন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরান নিজেদের অসন্তোষ প্রকাশ করলেও আয়োজক দেশের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার কারণে বর্তমান পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমান নিয়ম অনুসারে, ইরান দল ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। খেলা শেষে তাদের অবশ্যই মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। এই ব্যবস্থা নিয়ে ইরানের কোচ, আমির ঘালিনোই, তাদের প্রতিরোধ করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়দের ফেরত পাঠানো হয়েছিল, ফলে তারা যথেষ্ট বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাননি।

এদিকে, উইঙ্গার মেহেদি তোরাবির ভিসা জটিলতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, নতুন মাল্টিপল-এন্ট্রি ভিসা পাওয়ার কারণে ভবিষ্যতে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য তার অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের জন্য একই প্রোটোকল কার্যকর থাকবে। তবে তারা সিয়াটলে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে এমন শেষ গ্রুপ ম্যাচের আগে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে চীন সফর করবেন।

প্রধানমন্ত্রীর এই দুই দেশের সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা, এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই অত্যন্ত প্রতিক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

পররাষ্ট্র সচিব এ সময় উল্লেখ করেন যে, এই বছরের ফেব্রুয়ারিতে সরকার ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি বলেন, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে এবং এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছে। আমরা এটিকে একটি যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।

তিনি যোগ করেন, এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%