ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর


দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘তোমরা নিজেদের তৈরি করো। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে। নিজেদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শাহবাগে শহীদ ওসমান হাদী চত্বরে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

চরমোনাই পীর বলেন, ‘দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারিত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজীবন হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে নিজেদের আদর্শিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি নিজেদেরকে ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরুল করিম আকরাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ-এর সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া এবং ইসলামী আইনজীবী পরিষদ-এর কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল। 

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বো টেস্ট ড্র হওয়ায় গিলদের সমালোচনায় ভারতের সাবেক ব্যাটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


কলম্বো টেস্ট ড্র হওয়ায় গিলদের সমালোচনায় ভারতের সাবেক ব্যাটার

কলম্বো টেস্ট ড্র হওয়ার ফলে গিলদের নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ব্যাটার।

শ্রীলঙ্কাকে ফলো-অন করার পরও ভারত কলম্বো টেস্টে জয়লাভ করতে পারেনি। জয় না পাওয়ায় মোহাম্মদ কাইফ উত্তরসূরিদের প্রতি হতাশা প্রকাশ করেছেন।সাবেক ব্যাটারের বিশ্বাস, বিরাট কোহলি থাকলে ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ী হতে পারত।

কাইফ ব্যাটিংয়ের পরিবর্তে কোহলির মানসিকতা বোঝাতে ভারতের প্রাক্তন ওপেনারকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট সবার জন্য নয়। এটি একটি দীর্ঘ সময়ের খেলা, আপনাকে ধারাবাহিকভাবে বোলিং করতে হবে।

 

আমার ধারণা, যদি বিরাট কোহলির মতো কেউ খেলত, তাহলে সে সারাক্ষণ চিৎকার করে দলকে উজ্জীবিত রাখত। মাঝে মাঝে মনে হয়েছে, আমরা বিষয়গুলোকে হালকাভাবে নিচ্ছি। হয়তো আমরা ভেবেছি, ‘বোলিং করে যেতে থাকি, হয়ে যাবে। বল অনেক বেশি ঘুরছে, এমনিতেই হয়ে যাবে’।কাইফ গিল ও লোকেশ রাহুলদের উদ্দীপনা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভারতের হয়ে ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটার মন্তব্য করেছেন, “যাকে আমাদের আউট করার প্রয়োজন ছিল, সে ছিল সোনাল। স্লেজিং করে তার ওপর কোনো চাপ তৈরি করা হয়নি। এমনকি বড় কোনো খেলোয়াড়ও তাকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেনি। বিরাট কোহলি, রোহিত শার্মা, মাহেন্দ্র সিং ধোনি কিংবা রবিচন্দ্রন অশ্বিনের মতো খেলোয়াড়রা যখন প্রতিপক্ষ দলে থাকে এবং এমনভাবে আপনার দিকে তাকায়, তখন আপনি চাপ অনুভব করেন।

 

আমার মনে হয়েছে, এই বিষয়টার অভাবও অনুভব করেছি।

দেবদূত পাড্ডিকাল (১১৭) ও ধ্রুব জুরেলের (১১৫*) জোড়া সেঞ্চুরির সুবাদে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রানে ঘোষণা করে। বিপরীতে, দিনুশার ১০৩ রানের সৌজন্যে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়। পরে ইনিংসেও তিন অংকের স্কোরে পৌঁছান বাঁহাতি ব্যাটার। এবার ১৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দ্বিতীয় টেস্ট ড্র হলেও গল টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, যশোরে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, যশোরে গ্রেপ্তার ২

যশোরের মনিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মনিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং অন্যজন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি কার্যক্রম পরিচালনা করছিলেন এমদাদুল হক ও আজিবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, তাঁরা কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির কাজে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

 

এ সময় এমদাদুল হক ও দোকান মালিক মফিজুর রহমান পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে ডাঙ্গা মহিষদিয়া এলাকা থেকে স্থানীয়রা এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।

এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম
 
 
বানারীপাড়া'র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানুরাগী মো: সাইদুল ইসলাম। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল বোর্ড কর্তপক্ষের স্মারক নং ‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’ মূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৮(১) নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত পত্রে মো: সাইদুল ইসলাম'কে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে ৪ (চার) সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি'র অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য মো: সুমন আহমেদ সুমন, অভিভাবক সদস্য মো: রুবেল এবং পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো আলি আজিম সরদার।
 
চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় সাইদুল ইসলাম'কে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন, বানারীপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%