০৮:৩৭ পি.এম
আজ মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেছেন, জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মন্ত্রী জেলার বিভিন্ন উপজেলায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভা প্রভৃতি কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের
মুন্সীগঞ্জের উন্নয়নের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিগত ফ্যাসিস্ট সরকার মুন্সীগঞ্জের যে কোনও উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তাঁর পিতা-মাতার দেখানো পথে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।’
সফরের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি গজারিয়া উপজেলার আওতাধীন ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের চেইনেজ ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেখানে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। পরে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন। কাজেই গণতন্ত্রের বিষয়ে আমাদের প্রশ্ন করা সমীচীন হবে না। জামায়াতে ইসলাম কোনো গণতান্ত্রিক দলই না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বিএনপি। আমরা একমাত্র দল, যারা গত ৫০ বছর যাবৎ গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি, সংগ্রাম করে আসছি।’
তিনি প্রধানমন্ত্রী মালেয়শিয়া সফর নিয়ে সাংবাদিকদের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী ও জোরদার হবে। মালেশিয়ায় শ্রম বাজার বিস্তৃত করার বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে। শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার ৩ মাসে অনেক কাজ করেছে, কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছে, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা প্রদান করছে।’
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের কতিপয় সংসদ সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন