১০:০১ পি.এম
যুক্তরাষ্ট্রের চলমান আক্রমণের জবাবে আর সংযম দেখাতে রাজি নয় ইরান। কুয়েতের ঘটনাটি ইরানের ভয়ংকর হয়ে ওঠার একটি জীবন্ত ‘দৃষ্টান্ত’।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক রোকসানা ফরমানফারমিয়ান আল জাজিরা থেকে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরানের অভ্যন্তরে ধীরে ধীরে একটি ধারণা শক্তিশালী হচ্ছে যে, সংযম দেখিয়ে বর্তমানে আলোচনার কোনো কার্যকরী লাভ হবে না।
অধ্যাপক রোকসানা আরও বলেন, ইরানের সংবাদপত্র ও গণমাধ্যমের সম্পাদকীয়গুলো বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। দেশটিতে এখন প্রবলভাবে অনুভূত হচ্ছে যে, ইরানকে একটি শক্ত হাতে জবাব দিতে হবে। নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণের পাশাপাশি, যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধকে দীর্ঘকাল চালিয়ে নিতে না পারে, সেটি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
এই কঠোর অবস্থানের অংশ হিসেবে কুয়েতকেই মূলত বেছে নিয়েছে তেহরান। রোকসানা জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যত ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হচ্ছে। তারা বিমানবন্দর, পানি শোধনাগার এবং সেতুগুলোকে লক্ষ্যবস্তু তৈরি করেছে।
এখন এর ফলস্বরূপ, ইরান একই ধরনের কৌশল কুয়েতে প্রয়োগ করতে শুরু করেছে। মার্কিন সামরিক ঘাঁতি যেসব দেশে রয়েছে, তেহরান চাইলে সেসব দেশের ক্ষতি কতভাবে করতে পারে—কুয়েতে পাল্টা হামলা চালিয়ে মূলত সেই বার্তাও দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন