ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং
ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ

মেটার বিরুদ্ধে মার্কিন আদালতে শুনানি শুরু


মেটার বিরুদ্ধে মার্কিন আদালতে শুনানি শুরু

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটার বিরুদ্ধে শিশু-কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করে তোলার অভিযোগে একটি বড় ধরনের আইনি লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে এ মামলার শুনানি শুরু হয়।

আগামী ছয় সপ্তাহ ধরে একটি জুরি দুই পক্ষের যুক্তি ও প্রমাণ শুনবে।

মামলায় যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের দাবি হচ্ছে, মেটা জানতো ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এরপরও তরুণদের এসব প্ল্যাটফর্মে ধরে রাখতে কোম্পানিটি বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছে।

আরও পড়ুন: শিক্ষার মান পরিমাপে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ

মঙ্গলবার শুনানির শুরুতেই দুই পক্ষের আইনজীবীরা একে অপরের বক্তব্য ও তথ্যের বিরোধিতা করতে থাকেন। ক্যালিফোর্নিয়ার আইনজীবীরা জানান, মেটা জানতে পেরেছিল যে ১১ ও ১২ বছর বয়সী লাখ লাখ শিশু ইনস্টাগ্রাম ব্যবহার করছে। তবে কোম্পানিটি তাদের ব্যবহার ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। তবে মেটার আইনজীবীরা এই দাবি অস্বীকার করেন।

তাদের ভাষ্যে, এমন বয়সী ব্যবহারকারীর সংখ্যা এক লাখের কিছু বেশি ছিল। মেটার পক্ষ আরো দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে 'আসক্তি' বলে কোনো স্বীকৃত বিষয় নেই।

অঙ্গরাজ্যগুলোর আইনজীবীরা বলেন, মেটা নিজেরাই জানত যে তাদের প্ল্যাটফর্ম কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তবে মেটার আইনজীবীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে অনেক কিশোরের ভালো অভিজ্ঞতা হয়েছে- এই বিষয়টি অঙ্গরাজ্যগুলো গুরুত্ব দিচ্ছে না। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে।

এসব অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কও রয়েছে। ওই মামলার ভিত্তিতেই বর্তমান বিচার চলছে। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, শিশুদের সুরক্ষা ও গোপনীয়তা–সংক্রান্ত কেন্দ্রীয় এবং অঙ্গরাজ্যের আইন মেটা বহুবার লঙ্ঘন করেছে। তারা মেটার কাছ থেকে শত শত কোটি ডলার ক্ষতিপূরণ চায়। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কিছু পরিবর্তন আনার দাবিও করেছে অঙ্গরাজ্যগুলো। এর মধ্যে রয়েছে পোস্টে 'লাইক' সংখ্যা দেখানো বন্ধ করা এবং ব্যবহারকারীদের একের পর এক কনটেন্ট দেখানোর 'ইনফিনিট স্ক্রল' ব্যবস্থা বন্ধ করা।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

মঙ্গলবার শুনানিতে মেটার অভ্যন্তরীণ গবেষণা ও নথি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। ক্যালিফোর্নিয়ার প্রধান আইনজীবীদের একজন মেগান ও’নিল অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বক্তব্যে মেটার একটি অভ্যন্তরীণ গবেষণা প্রতিবেদন তুলে ধরেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি পাঁচজন কিশোরের মধ্যে একজন জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারের ফলে তাদের আরো খারাপ লাগে। মেটার প্রধান আইনজীবীদের একজন পল শ্মিট এই তথ্যের অন্য দিক তুলে ধরেন। তিনি বলেন, একই গবেষণায় ৪১ শতাংশ কিশোর জানিয়েছিল, ইনস্টাগ্রাম ব্যবহারের পর তাদের ভালো লাগে। আরও ৪১ শতাংশ বলেছিল, এতে তাদের ওপর কোনো প্রভাব পড়ে না। শ্মিট বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে মানুষ সমস্যায় পড়তে পারে- এটি মেটা অস্বীকার করছে না। তবে তিনি দাবি করেন, এটিকে 'আসক্তি' বলা ঠিক নয়।

শ্মিট বলেন, মেটা স্বীকার করে যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে কিছু মানুষ সমস্যায় পড়তে পারে। এ সমস্যা কমাতে কোম্পানিটি বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে। তবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির আগের বক্তব্যও তিনি তুলে ধরেন। তাদের বক্তব্য অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামকে মানুষকে আসক্ত করার জন্য তৈরি করা হয়নি। মেটার পক্ষ আরো দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি সম্ভব- এমন ধারণার পক্ষে বৈজ্ঞানিক গবেষণায় এখনো যথেষ্ট প্রমাণ নেই। শ্মিট আরো বলেন, শিশুদের বয়স যাচাইয়ের ক্ষেত্রেও মেটার কিছু আইনি সীমাবদ্ধতা রয়েছে। তার যুক্তি, যেসব গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব আইনই অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

অন্যদিকে অঙ্গরাজ্যগুলোর আইনজীবী মেগান ও’নিল মেটার বিপুলসংখ্যক অভ্যন্তরীণ নথির ওপর জোর দেন। এসব নথির মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ গবেষণা, কর্মীদের ই-মেইল ও বিভিন্ন কথোপকথনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। কিছু নথিতে মার্ক জাকারবার্গের সঙ্গে সম্পর্কিত তথ্যও রয়েছে। ও’নিল জুরিদের সামনে একটি অভ্যন্তরীণ গবেষণার তথ্য তুলে ধরেন। সেখানে তরুণদের ইনস্টাগ্রাম ব্যবহারের বিষয়ে বলা হয়েছিল, কিশোরদের ব্যবহার নিয়ে দেওয়া বক্তব্য অনেকটা আসক্ত ব্যক্তির বক্তব্যের মতো। আরেকটি অভ্যন্তরীণ নথিতে মেটা বলেছিল, ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখার জন্য তৈরি কিছু সুবিধা তাদের ভালো থাকার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এসব সুবিধা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাও কমিয়ে দিতে পারে। ও’নিলের অভিযোগ, মেটা এসব সম্ভাব্য ক্ষতির বিষয়ে জানতো। তারপরও তারা শিশু-কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারী হিসেবে টার্গেট করেছে। একই সঙ্গে শিশুদের জন্য তাদের প্ল্যাটফর্ম নিরাপদ- এমন ধারণা তৈরি করতে জনসমক্ষে নানা বক্তব্য দিয়েছে।

ও’নিল বলেন, মেটার ব্যবসায়িক কৌশল ছিল ব্যবহারকারীদের আকৃষ্ট করা, যত বেশি সময় সম্ভব প্ল্যাটফর্মে ধরে রাখা এবং তাদের তথ্য সংগ্রহ করা। তার অভিযোগ, কোম্পানিটি এসব বিষয় সম্পর্কে জনসমক্ষে পুরো সত্য প্রকাশ করেনি। তিনি বলেন, পুরো বিচার চলার সময় মেটা প্রকাশ্যে যা বলেছে এবং তাদের অভ্যন্তরীণ গবেষণা ও নথিতে যা উঠে এসেছে, তার মধ্যে বড় পার্থক্য দেখা যাবে। ও’নিলের দাবি, মেটা সবসময় বলেছে ব্যবহারকারীদের নিরাপত্তাকে তারা মুনাফার চেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার সময় বারবার মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। আগামী ছয় সপ্তাহের শুনানিতে দুই পক্ষ তাদের নথি, গবেষণা ও অন্যান্য প্রমাণ উপস্থাপন করবে। এরপর জুরি মেটার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেবে।

আরও পড়ুন: বিরোধী ঐক্যের আহ্বান জানালেন ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিবের দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ এম


ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিবের দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং এক সময়ের তারকা ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

গত ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালকদের ভোটে তামিম ইকবাল বোর্ড সভাপতি নির্বাচিত হন। নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভার পর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হলেও কয়েকটি বিভাগের দায়িত্ব তখন এখনও চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে অন্যতম ছিল ক্রিকেট পরিচালনা বিভাগ।

নতুন করে বিসিবি সেই বিভাগটির জন্য সদস্য সচিব নিয়োগ দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ইতোমধ্যে অফিস শুরু করেছেন। মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট বৈঠকেও অংশ নিয়েছেন, এমনটি জানা গেছে।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, হাই-পারফরম্যান্স বিভাগের যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া চলছে। ক্রিকেট পরিচালনা এবং হাই-পারফরম্যান্স বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্তদের অন্তর্ভুক্তির মাধ্যমে বোর্ডের সাংগঠনিক কার্যক্রমের আরও গতি আসবে, এমন ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না বাবর, পাকিস্তানের নেতৃত্বে সালমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ এম


ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না বাবর, পাকিস্তানের নেতৃত্বে সালমান

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চোটের কারণে তিনি হেডিংলিতে বুধবার শুরু হতে চলা ম্যাচ থেকে ছিটকে গেছেন। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদ বাবরের প্রথম টেস্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবরের আঙুলে চোট রয়েছে এবং তাই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। গত শুক্রবার, বেকেনহ্যামের প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার ডান হাতে আঘাত করে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়ে ছিলেন এই ব্যাটার।

বল হাতে লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। পরে তিনি মাঠ ছেড়ে যান এবং প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর খেলেননি। বাবরের চোট নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান দল জানিয়েছিল, ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অবশেষে প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।

পাকিস্তান কোচ বাবরকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সারফারাজ বলেন, মেডিকেল টিম বাবরের পরীক্ষা-নিরীক্ষা করছে এবং তার আঙুলে এখনও বেশ ব্যথা রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে কয়েক দিন সময় থাকায় তিনি দ্রুত ফিট হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট লর্ডসে শুরু হবে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ফেরার প্রমাণ দিয়েছিলেন বাবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ড্র হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুটি ফিফটিতে তার সংগ্রহ ছিল ১৯৩ রান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আবার পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে ফেরানো হয়েছিল বাবরকে। তাই সিরিজের শুরুতেই তার ছিটকে পড়া পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, সালমান আলী আঘা এর আগে কখনো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেননি, কিন্তু তিনি তিন সংস্করণেই জাতীয় দলের নিয়মিত সদস্য। বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ৭ ঘণ্টায় ৪২৯ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ৭ ঘণ্টায় ৪২৯ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার নজরদারি শুরু হলে একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘনের চিত্র ধরা পড়তে থাকে। চালুর মাত্র সাত ঘণ্টার মধ্যে এআই ক্যামেরার মাধ্যমে ৪২৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে এআই ক্যামেরা বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে এই সব মামলা করা হয়। আজ বুধবার হাইওয়ের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এআই ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে এক হাজার ৪২৭টি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করার সক্ষমতা রাখে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সাথে সাথে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে মামলা সংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে। এআই ক্যামেরার মাধ্যমে চালুর পর মোট ৪২৯টি মামলা করা হয়েছে।

এই বিষয়ে হাইওয়ের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশা করেন, এতে মহাসড়কে শৃঙ্খলা বাড়বে এবং দুর্ঘটনা কমবে। মূলত মহাসড়কে শৃঙ্খলা ফিরানোই আমাদের মূল লক্ষ্য।

এর আগে, গত শনিবার হাইওয়ে পুলিশের সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হবে। এই মামলার তথ্য যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পাঠানো হবে। মামলা তথ্য পাওয়ার পর, আইন অমান্যকারী যানবাহনের মালিকরা নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে (বিকাশ, নগদ ইত্যাদি) জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। ওই বিজ্ঞপ্তির আলোকে গতকাল থেকে এআই ক্যামেরার নজরদারি শুরু হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রই আলোচনায় মরিয়া, ট্রাম্পের দাবির পাল্টা জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রই আলোচনায় মরিয়া, ট্রাম্পের দাবির পাল্টা জবাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলমান নেই এবং অদূর ভবিষ্যতে বৈঠকের সময়ও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালিতে রাখা মাইনগুলোও সরিয়ে ফেলা হয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, মার্কিন চেষ্টা সফল না হওয়ার পর এখন ওয়াশিংটনই ইরানের শর্ত মেনে আলোচনায় বসার জন্য ‘কাকুতি-মিনতি’ করছে। তবে আলোচনা শুরুর সম্ভাবনা একदम নাকচ করেননি তিনি। তার ভাষ্য হলো, আলোচনা হতে পারে, কিন্তু সেই আলোচনা ইরানের নির্ধারিত শর্তের ভিত্তিতে হতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর একটি জাহাজের সঙ্গে আছড়ে পড়ে এবং অপরটি জলসীমার বাইরে সাগরে পতিত হয়।

কিন্তু আবুধাবির এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বলেছেন, এ ধরনের অভিযোগ দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষতি করছে এবং আঞ্চলিক পারস্পরিক আস্থা দুর্বল করছে।

ট্রাম্প ও আরাঘচির বক্তব্যে দুই দেশের আলোচনার সম্ভাবনা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান স্পষ্ট হয়েছে। তাছাড়া হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা এবং নৌ অবরোধের ঘটনাবলী পরিস্থিতিটিকে আরও জটিল করে তুলেছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের অবস্থান এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%