ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মণি রত্নমের সিনেমায় নতুন লুকে সাই পল্লবী


মণি রত্নমের সিনেমায় নতুন লুকে সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর নতুন লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে পরিচালক মণি রত্নমের আসন্ন সিনেমা ‘ইঞ্জি ভেল্লাম’-এর প্রথম গানের মাধ্যমে। অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে তাকে ছোট চুলে দেখা গেছে। গানের সঙ্গে তার প্রাণবন্ত নাচ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিজয় সেতুপতি এবং সাই পল্লবী অভিনীত সিনেমাটির প্রথম গান ‘আচ্চি আচ্চি’ সম্প্রতি মুক্তি পেয়েছে। মাতৃত্বের উদ্‌যাপনকে কেন্দ্র করে তৈরি এই গানটিতে সাই পল্লবীর চরিত্রের কিছুটা আভাস পাওয়া যায়। তবে নির্মাতা পক্ষ তার চরিত্র বা সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। ইলঙ্গো কৃষ্ণনের লেখা গানটি গেয়েছেন বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাস। তামিল ও মালয়ালম ভাষার মিশ্রণ গানটিতে রয়েছে।

আরও পড়ুন: শহীদ মিনারে মাতিয়া বানু শুকুর শেষ শ্রদ্ধা, শিক্ষার্থী ও সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়

গান প্রকাশের পর সাই পল্লবীর ছোট চুলের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের অনেকেই তার চরিত্রের সঙ্গে উপস্থিতি ও নাচের প্রশংসা করছেন। পাশাপাশি, মণি রত্নম ও এ আর রহমানের দীর্ঘদিনের জুটির নতুন কাজ নিয়েও আগ্রহ সৃষ্টি হয়েছে।

‘ইঞ্জি ভেল্লাম’ সিনেমায় বিজয় সেতুপতি ও সাই পল্লবীকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। সিনেমাটির বড় একটি অংশের শুটিং কলকাতায় সম্পন্ন হয়েছে। তবে নির্মাতারা গল্প ও চরিত্রের বিস্তারিত এখনো গোপন রেখেছেন।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অবিক মুখোপাধ্যায় এবং সম্পাদনা করছেন শ্রীকর প্রসাদ। মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সুবাস্করণ, মণি রত্নম ও শিবা অনন্ত।

‘ইঞ্জি ভেল্লাম’-এর মুক্তির তারিখ আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রথম গান প্রকাশের মাধ্যমে সিনেমাটির সংগীত ও সাই পল্লবীর নতুন লুকের ঝলক দর্শকদের সামনে এসেছে।

আরও পড়ুন: ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে পাকিস্তানি সেনার অভিযানে ভারত সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


বেলুচিস্তানে পাকিস্তানি সেনার অভিযানে ভারত সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক একটি সামরিক অভিযানে ভারত সমর্থিত ১২ জন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানের উদ্দেশ্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যক্রম জোরদার করা।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২০ নভেম্বর থেকে নুশকি, সেভি, পাঞ্জগুর এবং কেচ এলাকায় অভিযানগুলি পরিচালিত হয়েছে। সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা সবাই ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল, যা ইসলামাবাদের মতে ভারত সমর্থিত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং আফগানিস্তান সীমান্তবর্তী অন্যান্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে নির্দেশ করে।

অভিযান চলাকালীন একাধিক আস্তানা ধ্বংস এবং অস্ত্র জব্দের কথাও উল্লেখ করেছে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ থেকে মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার লক্ষ্যে সামরিক ও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হামলার কারণে ওই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ইসলামাবাদ বিভিন্ন সময় এসব সশস্ত্র গোষ্ঠীকে ভারত ও আফগান তালেবান সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে, তবে নয়াদিল্লি ও কাবুল উভয়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: ডেমোক্রাটা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%