ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা


এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ।

পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের সব নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি

ফেনীর সিভিল সার্জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু প্রজ্ঞাপনে ওএসডির সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা থাকায় বিষয়টি ইউক্ত অঞ্চলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপে তাকে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সাথে সংযুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, জেলার দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার আকস্মিক ওএসডির ঘটনায় ফেনী এলাকায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ডা. রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলে অনেকেই দাবি করেছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে মতামত তৈরি হয়েছে যে, জেলার স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ পদে একযোগে পরিবর্তন আনা হলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত পদগুলোতে যোগ্য কর্মকর্তার পদায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, ওএসডির পেছনের কারণ সম্পর্কে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেছেন, ‘আমাকে কেন ওএসডি করা হলো বা এর পেছনে কী কারণ রয়েছে, আমি এটাও জানি না। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি হওয়া স্বাভাবিক বিষয়। তবে, কোনো কারণ ছাড়া কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, সে বিষয়ে আমি অবগত নই।’

সাম্প্রতিক পরিস্থিতিতে, জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য এবং তাকে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আহ্বান জানিয়ে বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি এই অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে, যা দেশটির অর্থায়ন ব্যয় কমানো এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক ঋণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়ন পরিকল্পনায় দুটি গ্যারান্টি একত্র করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) একটি নীতিভিত্তিক গ্যারান্টি এবং দ্বিতীয়টি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি।

সংস্থাটি জানিয়েছে, এই গ্যারান্টির আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে থাকছে প্রথম তিন বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই অর্থায়ন প্যাকেজ আর্জেন্টিনাকে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহে সহায়তা করবে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ছুঁয়েছে ১০০-র কোঠা। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটিতে থাকা মানুষদের। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ নয়, এবার সাংবাদিক হয়ে ফিরে আসছেন অপূর্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


পুলিশ নয়, এবার সাংবাদিক হয়ে ফিরে আসছেন অপূর্ব

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে আবার ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার দর্শকের সামনে তিনি একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় হাজির হবেন।

নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

মুক্তির প্রাক্কালে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। ট্রেলারে সাংবাদিকতার একাধিক চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট, এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের দৃশ্যাবলিও নজর কাড়ছে। থ্রিলারধর্মী এই গল্পটিতে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও ঘটানো হয়েছে।

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে অপূর্বকে দেখা যাবে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। এরপর থেকে আর ওটিটিতে তাকে দেখা যায়নি। সিরিজটির সিক্যুয়াল দিয়েও আবার ফেরার কথা ছিল তার। কিন্তু প্রকল্পটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি সাংবাদিকের চরিত্রে ফিরছেন।

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জানা গেছে, সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন। তীব্র শারীরিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি এবং একের পর এক স্বাস্থ্য পরীক্ষা চললেও নিজের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে নারাজ এই তারকা। সম্প্রতি মুম্বাইয়ে একটি লাইভ কনসার্টে অংশ নেওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের সাথে নিজের এই অসুস্থতার কথা ভাগ করেছেন।

ভিডিওতে সোনু নিগম জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে তিনি ‘পিনচড নার্ভ’ বা স্নায়ু চেপে যাওয়ার সমস্যায় ভুগছেন। এই তীব্র ব্যথার উৎস ও কারণ নিশ্চিত করতে গত কয়েক দিন ধরে তাকে এমআরআই এবং সিটি স্ক্যানসহ নানা ধরনের জটিল মেডিকেল পরীক্ষার মধ্যে যেতে হয়েছে। এক্ষেত্রে, নিয়মিত প্রচুর ওষুধ সেবন করতেই হচ্ছে তাকে।

চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে ফিজিওথেরাপির অভিজ্ঞতাকে অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন এই সংগীতশিল্পী। বর্তমানে ব্যথানাশক বা পেইনকিলারের ওপর নির্ভর করে দৈনন্দিন কাজ ও চলাচল করতে হচ্ছে তাকে। তবে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তার গला কিছুটা ভারী হয়ে গেছে, যা একজন পেশাদার গায়কের জন্য লাইভ পারফরম্যান্সের আগে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এত বড় শারীরিক প্রতিবন্ধকতার পরেও তিনি ভক্তদের হতাশ করতে চাননি সোনু নিগম। দীর্ঘ বিরতির পর মুম্বাইয়ের মঞ্চে ফিরে আসার কথা জানিয়ে তিনি পরিষ্কার করেছেন যে, যত কষ্টই সাধ্য হোক না কেন, পূর্বনির্ধারিত কনসার্টটি বাতিল করার কোনো পরিকল্পনা তার নেই। যেকোনো মূল্যে তিনি মঞ্চে উঠবেন এবং দর্শকদের গান শোনাবেন।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ভক্ত-অনুরাগী সোনু নিগমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাতে শুরু করেছেন। অসুস্থতার মধ্যেও শ্রোতাদের প্রতি তার সততা, নিবেদন এবং অদম্য পেশাদারত্ব দেখে নেটিজেনরা এই কিংবদন্তি শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%