ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে


৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২৬ অক্টোবর) একটি সার্কুলার লেটার জারি করেছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ব্রাজিল নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি গত সোমবার দাবি করেছেন যে ব্রাজিলের নির্বাচন ছিল কারচুপিযুক্ত এবং অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। রবিবারের নির্বাচনে পরাজয়ের পর, ট্রাম্পের ডানপন্থী সহযোগী ফ্লাভিও বলসোনারো ফলাফল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি তুলেছেন।

ট্রাম্প ব্রাজিলের নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার কাছে এটি অত্যন্ত ভয়াবহ মনে হয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘আমি কোনো পক্ষ নিইনি। তবে সত্যি বলতে, এটি আরেকটি কারচুপির নির্বাচন বলে মনে হয়েছে। বিশ্বের দরবারে এটি একটি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত।’

বলসোনারো পরিবারের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে, ট্রাম্প স্পষ্টতই ফ্লাভিও-র বিজয় প্রত্যাশা করেছিলেন। ফ্লাভিও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে লাতিন আমেরিকার রক্ষণশীল নেতাদের একটি নতুন ধারা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, কিন্তু এটি আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি কাউকেই সমর্থন বা অন্য কিছু করিনি, তবে আমি নির্বাচনটি লক্ষ্য করেছি এবং এটিকে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ মনে হয়েছে।’

ব্রাজিলের ফলাফলের বিপরীতে তিনি কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে, ট্রাম্প এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি ব্রাজিলের জন্য নির্বাচনে লড়ছি না, আমি যুক্তরাষ্ট্রের জন্য লড়ছি।’ ট্রাম্প মন্তব্য করেন, ‘আমি শুধু ভেবেছিলাম যে যেভাবে ভোট গণনা করা হয়েছে—সময় বাড়ানোর বিষয়টি—তা দেখতে খুবই খারাপ লেগেছে।’ লুলার অনুরোধে কিছু শহরে পরিবহন সমস্যার কারণে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর পর বলসোনারো কারচুপির অভিযোগ তোলেন।

বলসোনারো পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সত্ত্বেও, ট্রাম্প লুলার প্রতি এক অদ্ভুত ভালো লাগা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি লুলাকে পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।’

ট্রাম্প বারবার বড়াই করে বলেছেন যে তার প্রশাসন কিভাবে লাতিন আমেরিকার রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে— যার অন্যতম উদাহরণ গত জানুয়ারিতে ভেনেজুেলার নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন সামরিক অভিযান। গত সপ্তাহে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘দক্ষিণ আমেরিকায় সব কিছুই বামপন্থার দিকে ঝুঁকে ছিল; এখন সব ডানপন্থায় চলে এসেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে চলা ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের ফলস্বরূপ, ক্ষমতাসীন আলেকজান্ডার ভুসিসের রাজনৈতিক শিবিরের নির্বাচনে পরাজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি এই বিজয়কে সার্বিয়ার স্বাধীনতাকামী জনগণের জয় হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের মানুষসহ বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মঙ্গলবার, নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব মন্তব্য করেন। পোস্টের শুরুতেই তিনি উল্লেখ করেন, ‘সার্বিয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে!’ তার ভাষ্য অনুযায়ী, দুই বছর ধরে চলা বিক্ষোভের পর ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে আলেকজান্ডার ভুসিসের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকার নির্বাচনে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে।

নাহিদ ইসলাম আরও লেখেন, ‘এটি স্টুডেন্ট লিস্টের বিজয়, সার্বিয়ার স্বাধীনতাকামী মানুষের জয় এবং বাংলাদেশের মানুষসহ দেশের সীমানার বাইরের লাখো মানুষের জন্য অনুপ্রেরণা।’ পোস্টে তিনি সার্বিয়ার জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তরুণ প্রজন্মের আন্দোলনের শক্তি তুলে ধরে নাহিদ ইসলাম লেখেন, ‘জেন-জি যখন জেগে ওঠে, ইতিহাস তখন এগিয়ে যায়।’

নাহিদ ইসলামের ফেসবুকের মূল পোস্টটি হচ্ছে-

‘History made in Serbia!

After two years of demonstrations, the student-led protest movement has forced Aleksandar Vučić’s increasingly authoritarian government to concede defeat in a historic election.

This is a victory for the Student List, a triumph for the freedom-loving people of Serbia, and an inspiration to millions beyond its borders, including the people of Bangladesh.

Heartfelt congratulations to the people of Serbia!

When Gen Z rises, history moves.

Photo: Al Jazeera’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে আইসিটি ভবনের নির্মাণে অনিয়ম, ব্যবহারের আগেই বেহাল দশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


লালপুরে আইসিটি ভবনের নির্মাণে অনিয়ম, ব্যবহারের আগেই বেহাল দশা

নাটোরের লালপুরে ডিজিটাল সংযোজন স্থাপন (EDC) প্রকল্পের আওতায় উপজেলা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ (আইসিটি ভবন) নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ২০২৩-২৪ অর্থবছরে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ২৯১ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান 'ই-স্মার্ট কনস্ট্রাকশন' কাজটি শুরু করে। তবে কাজের মেয়াদ শেষ হওয়ার পরও এবং কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝিয়ে দেওয়ার আগেই ভবনটির বিভিন্ন অংশে চরম বেহাল দশা দেখা দিয়েছে।

সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি পুরোপুরি ব্যবহারের আগেই দরজার হাতল, ছিটকিনি ও বারান্দার লোহার গ্রিলে মরিচা ধরেছে। বাথরুম ও বেসিনে অত্যন্ত নিম্নমানের ঝর্ণা (শাওয়ার) ও পানির কল (ট্যাপ) ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারের আগেই ফিটিং আলগা হয়ে গেছে এবং প্রলেপ উঠে গেছে। এছাড়া বারান্দা ও জানালায় ব্যবহৃত থাই গ্লাসের ফিনিশিং অত্যন্ত দুর্বল, গ্লাসের রাবার বিডিং ও গ্লু সঠিকভাবে লাগানো হয়নি এবং জানালার সংযোগস্থলে ফাটল ও ভাঙা অংশ দেখা গেছে। ভবনের কিছু অংশে টাইলস ভাঙা ও অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে, যা চূড়ান্ত কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে। দরজার কাঠের কাজ এবং কব্জা ঝুলানোর ফিনিশিংও অত্যন্ত নিম্নমানের।

ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত মাসুদ রানা জানান, "আমরা কাজ সমাপ্ত করে চূড়ান্ত বিল না পেলেও সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি। তারপরও যদি কোন সমস্যা থাকে অথবা নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকে, সেগুলো আমরা পরিবর্তন করে দেব।"

এসব অনিয়মের কথা অস্বীকার করে উপজেলা এলজিইডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নক্সাকার (উপসহকারী প্রকৌশলী) মো: ইকবাল হোসেন বলেন, "সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন নিয়ে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে।"

এদিকে লালপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও প্রকল্প মনিটরিং কমিটির সদস্যসচিব মো: আওলাদ হোসেন জানান, "চূড়ান্তভাবে আমাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়নি, ভবনের বৈদ্যুতিক সংযোগের কাজও বাকি আছে। কাজ বুঝে নিয়ে ঠিকাদারকে বাকি বিল দেওয়া হবে।"

প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, "এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি এই মোটা অঙ্কের বরাদ্দের অপব্যবহার করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা দ্রুত এই কাজের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছরে গ্যাসের একটি কূপও খনন হয়নি: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


১৭ বছরে গ্যাসের একটি কূপও খনন হয়নি: জ্বালানিমন্ত্রী

দেশের মাটির নিচে গ্যাস থাকা সত্ত্বেও গত ১৭ বছরে একটি কূপও খনন করা হয়নি, এমন তথ্য প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, বিগত ১৭ বছরে এনার্জি ও পাওয়ার সেক্টরে যে অপরিবর্তিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তার ভার ও দায় বাংলাদেশের জনগণকে আগামী ৫০-৬০ বছর বহন করতে হবে।

কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ার ফলে ব্যয়ের বৃদ্ধি ঘটছে, এমন তথ্য তুলে ধরে তিনি বলেন, কাতার থেকে চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে স্পট মার্কেট থেকে ৩০ ডলার পর্যন্ত উচ্চ মূল্যে গ্যাস কিনতে হচ্ছে, যা সরকারের ব্যয়ের উপর একটি বড় চাপ সৃষ্টি করেছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের পাওয়ার মিক্সে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে।

সৌরবিদ্যুৎ নিয়ে তিনি মন্তব্য করেন, সোলার বসানোর ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা প্রদান করা হয়েছে এবং ছাদের মালিকদের জন্য ভাড়ার সুব্যবস্থা করা হয়েছে। সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে সাধারণ জনগণ সাশ্রয়ী মূল্যে কিনতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%