ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

গৌরীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু


গৌরীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু (৩০) নামে একজন ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে। নিহত মাসুদ করিম বাবু পূর্ব ভালুকা এলাকার মৃত আব্দুস সালামের বড় ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ করিম বাবু রাতের বেলায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসর্তকতায় বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তৎক্ষণাত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. লামিয়া ইসলাম জ্যুতি তার শারীরিক অবস্থা দেখে আশঙ্কাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীনে থাকা অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু ঘটে।

এদিকে, এই দুর্ঘটনার সময় সহকর্মী মো. খায়রুল মিয়া মাসুদকে খুঁটি থেকে পড়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এবং এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া

গৌরীপুর পিডিবির আবাসিক প্রকৌশলী লিটন মজুমদার বলেন, "আমাদের অচিন্তপুর ফিডার ও খেলারমাঠ ফিডার বন্ধ ছিল। তবে ১১ হাজার ভোল্টের কোনো একটি লাইনে সম্ভবত লিকেজের কারণে বিদ্যুতের ফিডব্যাক হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" মৃত মাসুদ করিম বাবু গৌরীপুর পিডিবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান না হওয়া সত্ত্বেও কেন তাকে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে দেওয়া হয়েছিল—জানতে চাইলে তিনি বলেন, "নিহত মাসুদ করিম বাবু আমাদের স্থায়ী বা নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ছিলেন না। তবে নিজস্ব লাইনম্যানের সংকট হলে প্রয়োজনের সময় তারা লাইনে কাজ করেন।"

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ফিডার বন্ধ থাকার পরও কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন উঠেছে।

এদিকে, মাসুদ করিম বাবুর মৃত্যুর পর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গৌরীপুর থানায় অবস্থান নিয়ে বিদ্যুৎ সহকারী আবাসিক প্রকৌশলী মোঃ আল আমিনের ফাঁসি দাবি করে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর স্বারকলিপি প্রদান করে এলাকার জনগণ।

আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আলফাডাঙ্গা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লা

এ বিষয়ে সহকারী প্রকৌশলী মোঃ আল আমিনের সাথে কথা বলতে চাইলে তাকে ফোনে এবং অফিসে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরের সবুজ সংকেতের অপেক্ষায় সুলতানগঞ্জ নৌবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০২ পি.এম


এনবিআরের সবুজ সংকেতের অপেক্ষায় সুলতানগঞ্জ নৌবন্দর

দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ীতে অবস্থিত সুলতানগঞ্জ নৌবন্দর। এখন শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একটি পরীক্ষামূলক চালু হওয়ার পর এখানে ১০ ট্রিপ জাহাজ চালানো হয়েছিল। এই বন্দরের মাধ্যমে পাথর এবং কয়লা আমদানি করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টা নিয়ে নৌবন্দরটি পুর্নাঙ্গরূপে চালু করার অভিপ্রায়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা।

সভায় নৌবন্দর চালুর বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের মতামত প্রদান করেন। সবার মাঝে নৌবন্দর চালুর পক্ষে সমন্নয়ের একটি পরিবেশ ছিল। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, "নৌপথে দস্যুতা ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আমরা কাজ করি। সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে সেখানে আমরা একটি থানা স্থাপন করবো। বর্তমানে আমাদের ওই উপজেলায় একটি ফাঁড়ি আছে যা থানায় রূপান্তরিত করা হবে।"

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চল মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত। তারা আরও জানান, "আমরা এর আগে এখানকার নদী বন্দর নিয়ে আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমরা এই বন্দরের বিষয়ে ইতিবাচক আছি। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, এখানে বন্দর তৈরিতে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এর মধ্যে মাদকও বিষয়টি রয়েছে। এর আগে সেখানে কোনো স্থাপনা ছিল না, এখন সবকিছু তৈরি হয়েছে। আমরা এখান থেকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেব।"

পাথর আমদানিকারক আমিনুল ইসলাম বলেন, "সড়কের তুলনায় নদী পথে পণ্য আনা-নেওয়া খরচ কয়েকগুণ কম। অন্য দেশ থেকে জাহাজে পাথর আনতে খরচ অনেক বেশি হয়। ভারতের মায়া বন্দর থেকে পাথর নিয়ে আসলে খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। এর ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। এই রুটে ৮০ লিটার তেলে একটি জাহাজ যাওয়া-আসা করতে পারবে।"

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি হাসেন আলী বলেন, সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা যথেষ্ট উপকৃত হবেন। এই বন্দরের ফলে সোনামসজিদ বন্দরের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আসবে। সেখান থেকে আমদানি ছাড়া রফতানি করাও সম্ভব হবে। আমাদের বেশ কিছু পণ্য আমরা রফতানি করবো। এতে আমাদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, "আমি সোমবার বন্দরটি পরিদর্শন করেছি। সেখানে সড়ক প্রশস্তের কাজ চলছে। এছাড়া বন্দরের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। ব্যবসায়ীরা তাদের পণ্য রাখার জন্য সড়কের পাশে বিভিন্ন জমি ভাড়া নিচ্ছেন।"

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, "বন্দরটি চালু করতে প্রয়োজনীয় সমস্ত কিছু সম্পন্ন করা হয়েছে। এখানে নতুন করে স্থাপনাও তৈরি হয়েছে। বন্দরের জন্য জমি ২৫ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। পদ্মার কিছু স্থানে ড্রেজিংও করা হয়েছে যাতে করে জাহাজ চলাচল করতে পারে। এখন এনবিআর অনুমোদন দিলে এই বন্দর পুর্নাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।" রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, "যদি বন্দরটি চালু হয়, এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এটি অপরাধও কমিয়ে আনবে। আমরা বন্দর চালুর বিষয়ে ইতিবাচক। খুব শীঘ্রই এই বন্দর চালু হবে। এর ফলে সবাই উপকৃত হবেন। এখন কেবল এনবিআরের অনুমোদনের অপেক্ষা।" এর আগে গত শুক্রবার (১৬ জুন) সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) ও যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। ছয় দশক আগে রাজশাহীর সুলতানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধূলিয়ান নৌপথে বাণিজ্য চলছিল। কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধসহ অভ্যন্তরীণ নানা কারণে নৌপথ ও নদীবন্দর বন্ধ হয়ে যায়। সেই নৌপথে আবারও বাণিজ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘ ৫৯ বছর পর ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। চালুর পর মাত্র ১০ দিন কার্যক্রম চলে। এরপর থেকে এই পোর্ট বন্ধ হয়ে যায়। পাঁচটি নৌযানে আমদানি-রফতানি হয় পাথর ও গার্মেন্টস ঝুট।

২০২৫ সালের ১ আগস্ট অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনকালে অবকাঠামো উন্নয়ন করে দ্রুত এটি চালুর নির্দেশনা দেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র ১৮ কিমি। এই নৌপথ চালু হলে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য ভারতে রফতানি করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি

কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেছেন, বিএনপির সূচনা থেকেই এই দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল। এবং বর্তমানে এই সম্পর্ক বজায় আছে। বুধবার তিনি জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন।

মুফতি মুহাম্মদুল্লাহ আরো বলেন, বিগত সময়ে কওমি ঘরানার জন্য বরাদ্দের কোনো বিষয় উঠে আসেনি। এবার আমরা ভেবেছিলাম, বিইপি ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, তারা যেভাবে নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও বরাদ্দের আওতায় আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম-ওলামা ও সেই সমাজের মানুষগুলোকে বিএনপি কেমন করে গ্রহণ করে সেটি আমার বুঝে আসছে না।

এর আগে সংসদে মাথা নুইয়ে প্রবেশ করার বিষয়টি ইসলাম পরিপন্থী কি না, সেই বিষয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক জিজ্ঞাসা করেছেন। তিনি বলেন, আমি পৃথিবীর বহু দেশের সংসদে দেখেছি, সেখানে মাথা নুইয়ে প্রবেশের একটি নীতি রয়েছে। কিন্তু আমাদেরকে বিষয়টি ইসলাম পরিপন্থী কিনা সে সম্পর্কে জানানোর অনুরোধ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফরিদপুরে মতবিনিময় সভায় হামিদুর রহমান আযাদ

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্খা ছিল ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করে জাতির সঙ্গে বেইমানি করেছে।

বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজ পথে আন্দোলন করে যাচ্ছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দূর্নীতি ও দু:শাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুাদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি। তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদসস্য ও ছাত্রশিবিরের শহর ও জেলা নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চাটমোহরে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

পাবনার চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) ফৈলজানা উচ্চ বিদ্যালয়ে এই রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। আলোচনায়, নবায়নযোগ্য জ্বালানির দাবি নিয়ে মুল বিষয় সম্পর্কে আলোকপাত করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক মো মোস্তাক আহমেদ পান্না, মওলানা আবদুস সোবহান ফারুকী, ও চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব মোঃ খলিলুর রহমান। রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রকৌশলী আবদুল হোসেনের অর্থায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%