ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী


ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

বাজেটের আকার নিয়ে বিরোধী দলের সমালোচনার উত্তরে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সবাই উন্নয়ন চান, কিন্তু বড় বাজেটের সমালোচনা করেন। উন্নয়ন করতে হলে বাজেটের আকারও বড় হতে হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি- সেটি তো চলবে না।

শনিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইয়াসের খান চৌধুরী বলেন, সকলেই বেহেশতে যেতে চায়। কিন্তু কেউ মরতে চায় না। সবাই এলাকায় উন্নয়ন চান। কিন্তু বলেন বাজেট অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান, বাজেট বরাদ্দ তো বেশি হতেই হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি- সেটি তো চলবে না।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমাদের স্মার্ট ও অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া এই বাজেট শুধু সময়োপযোগী বা মানবিকই নয়, এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। বিগত ১৭ বছর দেশে লুটপাট চলেছে। অর্থনীতি, শিক্ষানীতিসহ প্রতিটি খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতেই এই বাজেট দেওয়া হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বারবার বিভিন্ন হাসপাতাল ও সড়ক নির্মাণের দাবি জানাচ্ছেন। এর অর্থ, আমাদের সরকার ও অর্থমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা রয়েছে। আপনারা জানেন, আমরাই এসব উন্নয়ন বাস্তবায়ন করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ‘চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যে বিপুল গতি আসবে।

এছাড়া, এতে বিনিয়োগ অবশ্যই বাড়বে।’

শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি উল্লেখ করেছেন, আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ থাকবে এবং বলেন, ‘আগামী দিনে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের স্ট্যাটেজি। চীনে ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে।

আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যা আমরা অনুসরণ করছি, তা হলো বাংলাদেশে বেশি বেশি চায়নিজ বিনিয়োগ আকর্ষণ করা।’

মন্ত্রী জানিয়েছেন, ‘চট্টগ্রামে ৮০০ একরের একটি চায়নিজ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে কিছুদিন আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীতে বিপুল চায়নিজ বিনিয়োগ আসবে। চীনের প্রধানমন্ত্রী এবং সে দেশের শীর্ষ নেতৃবন্দ ও বড় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ দেখতে পাবো।

এতে বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে।’

সিলেটের শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরো জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের সক্ষমতা আরো বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে সহায়ক হবে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় অনলাইন জুয়া প্রতিরোধকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলাম। এ লক্ষ্যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়া শেষে শিগগিরই পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর (সুহেল) সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম আলী আহমদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই যেতে হবে: মা'মু'নু'ল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই যেতে হবে: মা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু প্রতারক এবং বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হলে, যে পথে শেখ হাসিনা গেছে, সে পথেই তারেক জিয়াকেও যেতে হবে।

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, গত ১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার ফলেই দেশের অসংখ্য যুবক প্রাণ দিয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঘিরে আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে মানুষ রক্ত দিয়েছে। সেই রক্তের সাগর পেরিয়েই ৫ আগস্ট দেশের মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে।

তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে দেশের জনগণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পক্ষে রায় দিয়েছে এবং প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। সেই গণরায়ের শান্তিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

খেলাফত মজলিসের আমির অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো ‘চোরাই পথ’ অবলম্বন করা হলে সেটি দলটির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না। বিএনপি যদি পাকিস্তানের স্বৈরশাসক ও শেখ হাসিনার পথ অনুসরণ করে জনগণের ভোটাধিকার হরণ করে, তবে জনগণ তা মেনে নেবে না।

মামুনুল হক বলেছেন, বাংলার মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে তারা কোনো কঠিন পথ অবলম্বন করতেও পিছপা হবেন না। এটি ব্যক্তিগত ক্ষমতা বা ভাগ্য পরিবর্তনের জন্য নয়, বরং জনগণের সম্মান ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কিছু গোপন উপদর্শক ইলেকশন ইঞ্জিনীয়ারিং এর মাধ্যমে ১১ দলীয় ঐক্যের নেতাদের পরাজিত করেছে। তা না হলে জামায়াতে ইসলামী প্রায় ১৮০টি আসন নিয়ে সংসদে যেতে পারত।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা, দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তবে ভোট কারচুপিকে কখনোই স্বীকৃতি দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রক্তাক্ত জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি জনগণের ভোট পেয়েছে। জনগণ জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আপনাদের ভোট দেয়নি। সংখ্যাগরিষ্ঠ মানুষের গণভোটের রায় আপনাদের মানতেই হবে।

স্বাস্থ্যখাতের সমালোচনা করে তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ হামে শত শত শিশুর মৃত্যু হলেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেননি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার পরিচালনা করছে। দেশ পরিচালনায় তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণহত্যার বিচারে কার্যকর পদক্ষেপ নেই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল ও বিদ্যুতের দাম বেড়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে। কিন্তু সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি। চীন ও মালয়েশিয়া সফর শেষে জনগণের জন্য কী অর্জন হয়েছে, সরকার বা বিএনপি তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। এতে তাদের পররাষ্ট্রনীতিরও ব্যর্থতা প্রকাশ পেয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা নেতা রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক নিয়ে গয়েশ্বরের সমালোচনার জবাব দিলেন পার্থ-শাহজাহান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


ইসলামী ব্যাংক নিয়ে গয়েশ্বরের সমালোচনার জবাব দিলেন পার্থ-শাহজাহান

সংসদে সরকার দলীয় সংসদ সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং শাহজাহান চৌধুরী।

তারা জানিয়েছেন যে, ইসলামী ব্যাংকে অন্য ধর্মাবলম্বীদের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং বাস্তবে তারাও কাজও করছেন।

শনিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ বিতর্কটি উঠে আসে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে, নিজের আগের বক্তব্যের রেশ ধরে ফ্লোর চান বাংলাদেশ জাতীয় পার্টির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। স্পিকার তাকে দুই মিনিট সময় দিলে তিনি বলেন, "আমি জাস্ট দুই মিনিটে একটু ক্লিয়ার করে দিই।" তিনি বলেন, "ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন-মুসলিমদের মধ্যে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই। কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই, বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে।"

তিনি আরও বলেন, "তবে, যেহেতু ইসলামিক ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবা-কে হারাম করেছে কোরআনে, আই অ্যাম সিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে। এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোন নন-মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দা ওয়ার্ল্ড।"

পার্থর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে মন্তব্য করেন, "আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বর চন্দ্র রায় আপনাকে রেফার করার কোনো কিছুই নাই। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যে আর এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টাও অত্যন্ত সেনসিটিভ। এটা কমিউনাল ইস্যু এখানে রেইজ করা হয়েছে।"

এরপর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন সংসদ সদস্য জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের দাবি খণ্ডন করে বলেন, "আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন, কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নাই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই ইসলামী ব্যাংক জাতি, ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ, লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আমার নিজ এলাকাতেও অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রবিবার অনুষ্ঠিত হবে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন “এ” ক্যাপসুল খাবে ৫ লাখ ৬৩ হাজার ২৪১ জন শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭১ জন শিশু নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২ হাজার ২৭০ জন শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল।

রবিবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন প্রধান অতিথি হিসেবে করবেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া প্রমুখ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া এই তথ্য জানান।

জেলার ৯টি উপজেলার ৯৯টি ইউনিয়নে মোট ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। প্রতিটি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল। এই ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা যেন কোনো ধরনের গুজবে কান না দেন, গুজবে বিভ্রান্ত না হন।

তিনি উল্লেখ করেন যে, ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে মোট ৪ হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবক, ৪০৯ জন স্বাস্থ্য সহকারী, ৯৩ জন এএইচআই, ৩০৯ জন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালন করবেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%