ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিমার আর নেই


অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিমার আর নেই

আ্যস্টন ভিলার ইতিহাসের সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত জিমি রিমার ৭৮ বছর বয়সে মারা গেছেন।

১৯৮১ সালে অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নশিপ জয়ী মৌসুমে, রিমার ছিলেন দলের নিয়মিত গোলরক্ষক। পরবর্তী বছর ইউরোপিয়ান কাপের ফাইনালেও তিনি মাঠে ছিলেন। রটারডামে অনুষ্ঠিত সেই ফাইনালে ভিলা ১-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জেতে। দীর্ঘ ক্যারিয়ারে এই গোলরক্ষক আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেছেন।

অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটি এই খবরটি শুনে 'গভীরভাবে শোকাহত'।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

ক্লাবটি সেই বিবৃতিতে লিখেছে, 'রিমার ছিলেন তার প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক এবং বড় ম্যাচের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে দুর্ভাগা খেলোয়াড়দের একজন। তিনি দুটি ইউরোপিয়ান কাপ বিজয়ীর পদক পেলেও কোনো ফাইনালের শেষ মুহূর্তে মাঠে থাকতে পারেননি।'

১৯৬৮ সালে, যখন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েম্বলিতে বেনফিকাকে ৪-১ গোলে হারায়, তখন তিনি বেঞ্চে ছিলেন। আর ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভিলার হয়ে তিনি মাত্র নয় মিনিট খেলতে পেরেছিলেন। তারপরে ঘাড়ের চোটের কারণে তাকে বদলি করে নাইজেল স্পিঙ্ককে নামাতে হয়েছিল।

রটারডামে ক্লাব চিকিৎসক ডেভিড টার্গেটের চিকিৎসা নেওয়ার সময়, ড্রেসিংরুমে রিমার কাঁদছিলেন। তবে, পিটার উইথে জয়সূচক গোল করার সময় তিনি আবার ডাগআউটে ফিরে এসে দলের সঙ্গে উদযাপনেও যোগ দেন।

তবুও, তিনি ভিলার সেই মৌসুমের নয়টি ইউরোপিয়ান কাপ ম্যাচের সবকটিতে মূল একাদশে থাকা মাত্র পাঁচজন খেলোয়াড়ের একজন ছিলেন। এর আগে ১৯৮০-৮১ সালের শিরোপা জয়ী মৌসুমেও তিনি দলের সাতজন নিয়মিত খেলোয়াড়ের একজন ছিলেন।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হতে পারে কওমিপন্থি ৭ দল, আলোচনায় এনসিপি-এবি পার্টিও

অ্যাস্টন ভিলা আরও লিখেছে, 'এই কঠিন সময়ে জিমির পরিবার ও বন্ধুদের প্রতি ক্লাবের সবার সমবেদনা রইল। শান্তিতে ঘুমান, জিমি।'

ম্যানচেস্টার ইউনাইটেডও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, রিমারের মৃত্যুর খবরে তারা 'গভীরভাবে শোকাহত'। ক্লাবটি আরও বলেছে, 'এই কঠিন সময়ে জিমির প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা।'

রিমারকে শ্রদ্ধা জানিয়েছে তার আরেক সাবেক ক্লাব আর্সেনালও। ক্লাবটি লিখেছে, 'সাবেক আর্সেনাল গোলরক্ষক জিমি রিমারের মৃত্যুর খবরে ক্লাবের সবাই অত্যন্ত দুঃখিত।'

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে তিন মৌসুমে, তিনি শুধু দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। আর্সেনালের হয়ে তিনি ১৪৬টি ম্যাচ খেলেছেন এবং ১৯৭৫ সালে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন: জ্বালানি প্রতিমন্ত্রী: সুবিধাবাদী গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে বিভক্তির চেষ্টা করছে

জিমি রিমার ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সাউথপোর্টে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে স্কুলছাত্র হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং দুই বছর পর পেশাদার ফুটবলার হন। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ১১ বছর কাটান। সেখানে মূলত অ্যালেক্স স্টেপনির বিকল্প গোলরক্ষক হিসেবে খেলতেন। মাঝে সোয়ানসি সিটির হয়ে ধারে খেলেন।

১৯৭৪ সালে আর্সেনালে যোগ দেন এবং ক্লাবটির হয়ে ১৪৬টি ম্যাচ খেলেন।

এর তিন বছর পর, অ্যাস্টন ভিলার কোচ রন সন্ডার্স ৬৫,০০০ পাউন্ডের বিনিময়ে তাকে ভিলা পার্কে নিয়ে আসেন। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অভিষেকের পর তিনি টানা ছয় মৌসুম অ্যাস্টন ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৮৭টি ম্যাচ খেলেন।

ঘাড়ের চোট থেকে সুস্থ হওয়ার পর ১৯৮২-৮৩ মৌসুমের প্রথমার্ধে তিনি আবারও ভিলার নিয়মিত গোলরক্ষক ছিলেন। ওই year's বড়দিনের পর বার্মিংহাম শহরের প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ খেলা।

আরও পড়ুন: ফ্রান্সের দাঙ্গা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রকাশ

১৯৮৩ সালে তিনি স্থায়ীভাবে আবার সোয়ানসি সিটিতে ফিরে যান। পরবর্তীতে, চীন ও কানাডায় কোচ হিসেবেও কাজ করেছেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রিমার মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ১৯৭৬ সালে ইতালির বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তার।

ইংল্যান্ড জাতীয় দলও তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'শান্তিতে ঘুমান, জিমি রিমার।'

আরও পড়ুন: সাংসদকে বাঁচাতে হামলাকারী নাপিতকে ধরলেন, পেলেন ‘নায়ক’ খেতাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) সকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি। তার আদর্শকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে দল ক্ষমতায় থাকায় আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না, এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।

গয়েস্বর চন্দ্র রায় বলেন, নেত্রীর নেতৃত্ব নিয়ে আমরা গর্ব করি। তার দূরদর্শী নেতৃত্ব দেশে বিরল। গণতান্ত্রিক লড়াইয়ে তিনিই একমাত্র আদর্শ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোর থেকে বোমা আতঙ্ক, পরে বেজে উঠল ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ভোর থেকে বোমা আতঙ্ক, পরে বেজে উঠল ভাষণ

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বস্তু, যা বোমা সাদৃশ্য। এই বিষয়টি আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। শেষ পর্যন্ত ওই বোমা সাদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাষণ।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে ঐ বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ এগুলো বোমা নয়।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুঁটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পান সাধারণ মানুষ। পরে বোমা সাদৃশ্য বস্তু হিসাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে সেখানে। খবর দেওয়ার পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সাধারণ মানুষের সহযোগিতায় বক্সটি নামানো হয় এবং রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগ। বক্সটি খুলে দেখা যায়, এটি একটি সাউন্ড বক্স আকৃতির বস্তু।

এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি বস্তু থাকার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্টমোড়ের বস্তুটি।

পথচারীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো ধরনের বোমা সাদৃশ্য বস্তু নয়। এই বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে তার অনুসন্ধান চলছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। শনিবার (১৫ আগস্ট) সকালে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না এবং আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে বিদেশে যেতে না হয়।

এর আগে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাত অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।

সংশ্লিষ্টরা দাবি করেছেন, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়েছিল। রোগী আসতে থাকায় পরে আরও ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে ৫০০ বেড যোগ হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের অনুপস্থিত থাকলেন।

শনিবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না।

এর আগে ২০২৪ সালেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী উপস্থিত থাকলেও তার উপর বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন এবং এই পদমর্যাদা ছিল একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান। রাহুল গান্ধীকে তখন অনুষ্ঠানস্থলে পিছনের দিকে দ্বিতীয় সারিতে বসানো হয়েছিল। এ নিয়ে কংগ্রেস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছিল যে, এটি দলের পাশাপাশি জনগণের জন্যও অপমানজনক।

বিরোধী দলের অভিযোগ ছিল যে, লোকসভার বিরোধী দলনেতাকে এমন জায়গায় বসানো অসম্মানজনক ছিল। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এই আসন বিন্যাস শুধু রাহুল গান্ধীর প্রতি নয়, বরং দেশের বিরোধী দল এবং তাদের সমর্থকদের প্রতিও অসম্মান। তবে এ সব অভিযোগ মানতে রাজি হয়নি প্রতিরক্ষা মন্ত্রক। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশেষ পরিস্থিতির কারণে আসন বিন্যাসে কিছু পরিবর্তন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করতে গিয়ে আসন বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রচলিত প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতার সামনের সারিতে থাকার কথা।

এদিকে, ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে এর প্রতিফলন দেখা গেছে। অধিবেশনে আইন পাস ও সংসদীয় কার্যক্রমের গতি নিয়ে সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করেছে।

অধিবেশনে মোট ১২টি বিল পাস হলেও বিস্তারিত আলোচনা হয়েছে মাত্র একটি বিল নিয়ে। অধিবেশনের শেষ দিন, লোকসভার স্পিকার ওম বিড়লার দেওয়া প্রচলিত চা-চক্রও বর্জন করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।

ফলে, স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি, ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%