ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’— বিএনপিতে যোগ দেওয়া জামায়াত নেতা মমিন উদ্দিন


‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’— বিএনপিতে যোগ দেওয়া জামায়াত নেতা মমিন উদ্দিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মমিন উদ্দিন ফেসবুক লাইভে এসে জামায়াতকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রদান করেছেন।

তিনি উল্লেখ করেছেন, ‘তিক্ততা আর বাড়াবেন না। যদি বাড়ান, আমি আপনাদের সব গোপনীয় তথ্য-প্রমাণসহ সরাসরি গণমাধ্যমে প্রকাশ করে দেব।’

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে তিনি এই বক্তব্য দেন।

আরও পড়ুন: ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

লাইভে মমিন উদ্দিন বলেন, ‘আমি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছি, বহিষ্কার হইনি। গত জাতীয় নির্বাচনের আগেই ইস্তফা চেয়েছি। বহিষ্কারের কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবে না। বরং গত জাতীয় নির্বাচনের আগে একটি খাল খননের ঠিকাদারি কাজ নেন বর্তমান ইউনিয়ন জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম। তিনি খাল খনন কাজ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন জামায়াতের কয়েকজনকে। তারা রাতের আঁধারে খাল খননের মাটি চুরি করে বিক্রি করে দিচ্ছিল। বিষয়টি জনতা বাজার এলাকার লোকজন আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দিই।’

তিনি আরও বলেন, ‘তখন নজরুল ইসলাম ভাইকে ফোন দিয়ে বললাম, আপনি যাদের দায়িত্ব দিয়েছেন, তারা মাটি চুরি করে বিক্রি করছে। জবাবে তিনি আমাকে পাল্টা বললেন, তাতে তোমার কী আসে যায়? আমি বললাম, কয়েক দিন পরে জাতীয় নির্বাচন, এতে দলের বদনাম হবে। তখন তিনি বললেন, সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? পরের দিন আমি ঘটনাস্থলে গিয়ে আমার ‘মমিন আহমেদ’ ফেসবুক আইডি থেকে লাইভ দিয়ে কাজটি বন্ধ করে দিই। পরে জামায়াতের কয়েকজন নেতার অনুরোধে ভিডিওটি ডিলিট করি।’

মমিন উদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় ঈদের গরুর বাজারের ইজারার টাকা নিয়েও জামায়াতের মধ্যে নানা গ্রুপিং তৈরি হয়। তিনি তখনো এসবের প্রতিবাদ করেছেন। বর্তমানে তাকে উল্টো অপবাদ দেওয়া হচ্ছে। তার দাবি, তাকে মাটিকারবারি বানিয়ে মানহানি করা হচ্ছে। এতে তার একার নয়, তার বর্তমান দল বিএনপিরও মানহানি হচ্ছে। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রচারিত এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি ও তার দল মানহানির মামলা করবেন।

নিজের সাংগঠনিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে লিখেছেন তার কারণে জামায়াতের ক্ষতি হয়েছে। তাদের তিনি বলছেন, তার কারণে জামায়াতের ক্ষতি হয়নি; বরং তার কারণে কর্মীশূন্য ওয়ার্ড কর্মীতে ভরপুর ওয়ার্ডে পরিণত হয়েছে। তিনি শিবির, যুব বিভাগ, শৃঙ্খলা ও শ্রমিক ইউনিটসহ সব ক্ষেত্রে কাজ করে দলকে শুধুমাত্র দিয়েছেন।

আরও পড়ুন: তরুণ নেতৃত্ব গড়তে সড়ক নিরাপত্তায় নিরাপদ সড়ক আন্দোলনের কর্মশালা

এসব অভিযোগের বিষয়ে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কাজী নজরুল ইসলাম বলেন, তার এসব কথা সত্য নয়। তিনি এখন নানা কথা বলবেন- এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মমিন উদ্দিন উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তিনি চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইয়াসিনের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড ২৫ পাচারকারীকে আটক করেছে। এ সময় তারা মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ তাদের আটক করে।

অভিযানে ব্যবহৃত তিনটি বোটও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার (২৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন মেঘনা নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় চলাচলরত তিনটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলস্বরূপ বোটগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ সুপারি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের হিসাব অনুযায়ী, জব্দকৃত ৭২ হাজার কেজি সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। এই সুপারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, "জব্দ করা সুপারি, তিনটি বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি আরও জানান, দেশের উপকূলীয় ও সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%