১০:২৬ পি.এম
রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-এর ‘গ্রী বিজনেস মিট ২০২৭’। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রী-এর পার্টনার ও বিশেষ অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও।
সম্মেলনটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়, যেখানে অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ। তিনি গ্রী ব্র্যান্ডের পণ্য দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান, যা তিন যুগেরও বেশি সময় ধরে চলমান।
চেয়ারম্যান বলেন, "দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড গ্রী-এর সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ।" তিনি উল্লেখ করেন যে, দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের লক্ষ্যে গ্রুপটি নিজস্ব কারখানায় গ্রী-এর পণ্য উৎপাদন করছে।
আরও পড়ুন: স্থপতি রফিক আজমের নকশায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উদ্বোধন
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বলেন, "বাংলাদেশে গ্রী-এর পণ্য বিপণনে পার্টনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।" তিনি বলেন, তাঁদের নিরলস পরিশ্রমের ফলে গ্রী বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড এবং সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। এ অর্জনের মূল কৃতিত্ব পার্টনারদের।
তিনি আরও বলেন, "প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে পার্টনারদের সঙ্গে সম্পর্ক উদযাপন, তাঁদের কথা শোনা এবং একসঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।"
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন জানান, গ্রী এসিকে সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে যাঁরা উদ্যোগ, নিষ্ঠা ও আস্থা নিয়ে কাজ করছেন, তাঁদের সম্মান জানাতেই এ আয়োজন। তিনি বলেন, গ্রী-এর সাফল্যের পেছনে পার্টনার, তাঁদের কর্মচারী ও পরিবারবর্গ এবং প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান রয়েছে।
বিশেষ অতিথি আরস্কো লিয়াও বলেন, "বাংলাদেশ বিশ্বব্যাপী গ্রী-এর অন্যতম সেরা ব্যবসায়িক অংশীদার।" তিনি পার্টনারদের ধন্যবাদ জানান এবং বলেন, গ্রী বিশ্বে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গ্রাহকদের চাহিদা পূরণ ও সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের কারণে।
আরও পড়ুন: জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
তিনি আরও বলেন, "গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, গ্রী পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের তৈরি গ্রী এসি এবং বিদেশে তৈরি এসির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে গ্রী এসির বিভিন্ন সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, "বিশ্বের ১৯০টিরও বেশি দেশে প্রায় ৬০ কোটি গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন।" তিনি বলেন, গ্রী এসি ঘরের বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিবেশকে নির্মল ও জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে।
তিনি আরও বলেন, "সাশ্রয়ী মূল্য, গুণগত মান ও দীর্ঘস্থায়িত্বের কারণে এসি এখন আর বিলাসপণ্য নয়, বরং মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে।" তিনি জানান, পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ গ্রী-এর নতুন কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসছে।
এ ছাড়া গ্রী-এর সৌরবিদ্যুৎ প্রযুক্তিসমৃদ্ধ এসি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ বিল ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার সুযোগ রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জে অস্বাভাবিক লেনদেনে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ
গ্রী-এর কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "স্বল্প পরিসরে ও কম ব্যয়ে বৃহৎ স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা দেয় এ প্রযুক্তি।" তিনি আরও জানান, গ্রী-এর উদ্ভাবিত ওয়াটার-কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি বৃহৎ প্রকল্প ও শিল্পকারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে সহজ ও পরিবেশবান্ধব করছে।
সম্মেলনে ২০২৭ সালের বিপণন কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় করতে গ্রাহকদের চাহিদা এবং বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিক্রয় ও বিপণন বিভাগের জিএম মাহমুদুন নবী চৌধুরী এবং করপোরেট বিপণন বিভাগের জিএম মো. জহিরুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য আমদানিতে টিসিবির ৫ বছরের সমঝোতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন