ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদ-মঙ্গল মিশন এগিয়ে নিতে ৩৭ প্রতিষ্ঠান নির্বাচন করল নাসা


চাঁদ-মঙ্গল মিশন এগিয়ে নিতে ৩৭ প্রতিষ্ঠান নির্বাচন করল নাসা

চাঁদে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তোলা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৩৭টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিয়াটল এলাকার কয়েকটি প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচিত এসব প্রতিষ্ঠান নাসার বিভিন্ন প্রযুক্তি উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে।

নাসা জানায়, তারা যে সহযোগিতা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে, সেখানে কোম্পানিগুলো নাসার অংশীদার হিসেবে কাজ করার জন্য আবেদন করে। এই প্রস্তাবগুলোর লক্ষ্য হলো মহাকাশে যাতায়াতের প্রযুক্তি উন্নয়ন, গ্রহের পৃষ্ঠে কাজ করার সক্ষমতা তৈরি ও চাঁদের ওপর ভবিষ্যতের জন্য অবকাঠামো গড়ে তোলা। নাসার গবেষণা ও প্রযুক্তি মিশন বিভাগের উন্নত গবেষণা ও প্রযুক্তি শাখার পরিচালক গ্রেগ স্টোভার এক বিবৃতিতে জানান, নাসা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে চাঁদ, মঙ্গল ও এর বাইরের অভিযানে যুক্ত করার সুযোগ তৈরি করছে।

তিনি বলেন, বাণিজ্যিক খাতের সক্ষমতা ব্যবহার করে দ্রুত নতুন প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে এবং বৃহৎ মহাকাশ মিশনগুলো এগিয়ে যাবে। একই সঙ্গে মহাকাশভিত্তিক অর্থনীতিও শক্তিশালী হবে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

নাসা জানিয়েছে, এই চুক্তিগুলোর আওতায় কোনো অর্থ লেনদেন হবে না। তবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো নাসার বিশেষ গবেষণাগার, সফটওয়্যার, যন্ত্রপাতি ও বিশেষজ্ঞদের সহায়তা ব্যবহার করতে পারবে। এসব সুবিধা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তি উন্নয়ন করতে পারবে, যা বাণিজ্যিক এবং সরকারি উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে। প্রতিটি চুক্তির মেয়াদ আলাদা হবে, সাধারণত ১২ থেকে ২৪ মাসের মধ্যে।

নির্বাচিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে সিয়াটলের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো— অ্যারোজেট রকেটডাইন, রেডমন্ডভিত্তিক এই প্রতিষ্ঠান মহাকাশযানের চালনা ব্যবস্থার জন্য থ্রাস্টার তৈরি করছে। ব্লু অরিজিন, জেফ বেজোস প্রতিষ্ঠিত কেন্টভিত্তিক এই প্রতিষ্ঠান নাসার আর্টেমিস চন্দ্র কর্মসূচির জন্য মানুষবাহী ও কার্গো চন্দ্রযান তৈরি করছে। পাশাপাশি চাঁদের সম্পদ ব্যবহার করে ভবিষ্যতের যন্ত্রাংশ তৈরির প্রযুক্তিও উন্নয়ন করছে।

স্টারক্লাউড, রেডমন্ডের এই প্রতিষ্ঠান মহাকাশে ডেটা সেন্টার তৈরি করার জন্য হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। স্টোক স্পেস, সাবেক ব্লু অরিজিন কর্মীদের তৈরি এই কেন্টভিত্তিক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মাঝারি ক্ষমতার রকেট তৈরি করছে। জেনো পাওয়ার সিস্টেমস, সিয়াটল ও ওয়াশিংটন ডিসিতে কার্যক্রম থাকা এই প্রতিষ্ঠান মহাকাশ ও পৃথিবীতে ব্যবহারের জন্য নতুন ধরনের পারমাণবিক ব্যাটারি তৈরি করছে।

আরো পড়ুন, নৌচলাচলের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়: শেহবাজ শরিফ। বাকি ৩২টি নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাডভান্সড কুলিং টেকনোলজিস, অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি, অ্যাক্সিওম স্পেস, লকহিড মার্টিন, মেড ইন স্পেস, ম্যাক্স স্পেস, অরবিটাল কম্পোজিটস, টেলিডাইন এনার্জি সিস্টেমসসহ আরো অনেক প্রতিষ্ঠান।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

নাসা জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা সরকারি গবেষণা এবং বেসরকারি প্রযুক্তি খাতকে একসঙ্গে কাজ করাতে চায়, যাতে চাঁদ ও মঙ্গলে ভবিষ্যতের মানব মিশন আরো দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:২১ পি.এম


দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন।

আজ সকালে, তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


মাদকবিরোধী দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শরীয়তপুর, ২৭ জুন, ২০২৬ : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলো ট্রাস্ট এবং শরীয়তপুর প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময়, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এ উপস্থিত মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্য নাগরিকদের মতোই সমঅধিকার দেবে।

এটি জানান তিনি শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র (সিএসএফ সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অন্য সকল নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দিবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার। ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আরও জানান যে, প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সরকার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বাড়াতে রেকর্ড বিনিয়োগের ঘোষণা স্যামসাংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বাড়াতে রেকর্ড বিনিয়োগের ঘোষণা স্যামসাংয়ের

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে নিজেদের শীর্ষ অবস্থান আরও শক্তিশালী করতে রেকর্ড বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আগামী ১০ বছরে এক হাজার ট্রিলিয়ন ওয়ান, যা প্রায় ৬৪৮ বিলিয়ন মার্কিন ডলার, বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়েছে।

অর্থাৎ, প্রযুক্তি খাতে নেতৃত্ব ধরে রাখতে এবার স্যামসাং তাদের নিজ দেশে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। দক্ষিণ কোরিয়ায় আগামী এক দশকে ১ হাজার ট্রিলিয়ন ওয়ান বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি, মার্কিন ডলার হিসেবে যার মূল্য প্রায় ৬৪৭ বিলিয়ন ডলার।

স্থানীয় সংবাদমাধ্যম মেইল বিজনেস নিউজপেপার জানিয়েছে, সোমবারই (২৯ জুন) এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই বিশাল বিনিয়োগের মধ্যে প্রায় ৩০০ ট্রিলিয়ন ওয়ান ব্যয় করা হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কারখানা নির্মাণের জন্য।

মূলত রাজধানী সিউল ও তার আশপাশের এলাকার বাইরে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই সিউলের বাইরের অঞ্চলে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর অভ্যন্তরীণ চাপ ছিল।

এই মেগা প্রকল্পের ঘোষণা আসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে। সেখানে স্যামসাং ইলেকট্রনিক্সের পাশাপাশি এসকে হাইনিক্সের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত থাকবেন। সিউলের বাইরে আঞ্চলিক উন্নয়নে তাদের পরিকল্পনা জানাবেন।

বিশ্লেষকদের মতে, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে দক্ষিণ কোরিয়ার অবস্থান আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%