ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সান মারিনোকে হালকাভাবে নিচ্ছেন না ডুলি


সান মারিনোকে হালকাভাবে নিচ্ছেন না ডুলি

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকলেও, সান মারিনোর বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসাবেই দেখছেন বাংলাদেশের নতুন প্রধান কোচ থমাস ডুলি। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে তিনি যথেষ্ট সতর্ক।

ডুলি সংবাদ সম্মেলনে বলেছেন, সান মারিনোর বর্তমান র‍্যাঙ্কিং তাদের প্রকৃত সামর্থ্যের প্রতিফলন নয়। ইউরোপিয়ান বাছাইপর্বে নিয়মিত শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হওয়ায় তাদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতার মান অনেক বেশি উঁচু।

বাংলাদেশের কোচের মতে, শুধু র‍্যাঙ্কিং দিয়ে শক্তিমত্তা বিচার করা ঠিক নয়। তিনি বলেছেন, এই ম্যাচ থেকে একটি পয়েন্ট অর্জন করতেও তিনি ইতিবাচকভাবে দেখছেন। তার ভাষায়, ভালো একটি ফল বের করে আনতে পারলে সেটিই হবে দলের জন্য বড় অর্জন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দীর্ঘ ভ্রমণও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকা হয়ে দীর্ঘ বিমানযাত্রা, ট্রানজিট ও সড়কপথে ভ্রমণের কারণে দলকে শারীরিক ধকল সামলাতে হচ্ছে। পরবর্তী পুরো স্কোয়াড একসঙ্গে পাওয়ার পর প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি ডুলি।

বাংলাদেশ কোচ, প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, সান মারিনোর খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী, লম্বা ও ফিট। তাই সরাসরি শারীরিক লড়াইয়ে না গিয়ে, দ্রুত পাস ও বল নিয়ন্ত্রণের মাধ্যমে সুযোগ তৈরি করার কৌশল নিতে হবে।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। নতুন কোচের অধীনে প্রথম পরীক্ষায় কেমন করে বাংলাদেশ, সেই দিকে এখন ফুটবলপ্রেমীদের নজর।

আরও পড়ুন: শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদোন্নতির তালিকায় নাম না থাকায় সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের চাকরি ছাড়ার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


পদোন্নতির তালিকায় নাম না থাকায় সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের চাকরি ছাড়ার আবেদন

পদোন্নতির তালিকায় নিজের নাম থাকা না থাকায় চাকরি ছাড়ার আবেদন করেছেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান (ডিআইজি) আলি আকবর খান। গত ১ জুন তারিখে তিনি সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চাকরি ছাড়ার আবেদনে তিনি লিখেছেন, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকার তাঁকে পুলিশের ‘সর্বপ্রথম সদস্য’ হিসেবে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি ওএসডি করে এবং ২০২২ সালের ৭ এপ্রিল চাকরিচ্যুত করে। এরপর, জুলাই গণঅভ্যুত্থানের পর তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

“অদ্য ০৪.০৬.২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যারা পদোন্নতি পেয়েছেন সে তালিকায় আমার নাম না থাকায় আমি নিশ্চিত যে, আমার জানা-অজানা কোনো অযোগ্যতার কারণে আমি সর্বশেষ বৈষম্যের শিকার হলাম। এমতাবস্থায়, নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা হওয়ার পরিবর্তে আমি সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৪ ধারা মতে আগামী ০২.০৭.২০২৬ খ্রি. তারিখ চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণে ইচ্ছুক।”

এদিকে, পুলিশ সূত্র জানায়, সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর আবেদনের বিষয়টি গ্রহণ করে পুলিশ সদর দফতরে পাঠিয়েছেন। পুলিশ সদর দফতর আবেদনটি গ্রহণ করলে পরবর্তী প্রক্রিয়ার জন্য সেটি মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই অন্যান্য সবজিতেও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


বগুড়ায় বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই অন্যান্য সবজিতেও

পবিত্র ঈদুল আজহা শেষ হওয়ার পর থেকে বগুড়ার বাজারে আলুর দাম বেড়ে গেছে। এছাড়া স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও বেশকিছু সবজি বাড়তি মূল্যে বিক্রি হতে দেখা যায়। এ কারণে ক্রেতারা অসুবিধায় রয়েছেন।

ক্রেতাদের অভিযোগ, আড়ত বন্ধ বা সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে কিছু মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে চড়া দাম নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সবজির সরবরাহ কমে গেছে। তবে আলুর দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৫ জুন) বগুড়ার ফতেহ আলী, রাজাবাজার, কলোনী ও খান্দার বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকার আলু মান ও জাতভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক থাকলেও বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁয়াজ, ঝিংগা ও শশা ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, আদা ১৫০ থেকে ১৬০ টাকা, রসুন ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ঈদের পর মুরগির বাজারে দাম কিছুটা কমে গেছে। ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমে ১৬০ টাকা, পাকিস্তানি ককরেল মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৬৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ফার্মের ডিম প্রতি হালি ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়া কলোনী বাজারের ব্যবসায়ী মোঃ মামুন মিয়া জানিয়েছেন, ঈদের পর বাজারে আলুর দাম বেড়েছে। কারণ, কৃষকের আলু নষ্ট হয়ে যাচ্ছে। তাঁর মতে, বাজারে কিছু কিছু সবজি বৃদ্ধি পেয়েছে।

বাজার করতে আসা মোঃ রোস্তম আলী জানিয়েছেন, বাজারে আলুসহ অন্যান্য সবজির দাম বেড়ে গেছে। ফলে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য সমস্যা তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি জোরদার

পুশইন প্রতিরোধের উদ্দেশ্যে কোস্ট গার্ড সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সারাবেলা টহল কার্যক্রম ও নজরদারি বৃদ্ধি করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে কোনো পুশইনের ঘটনা দেখা যায়নি।

এছাড়াও, সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে।

সাব্বির আলম উল্লেখ করেছেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি যে, পুশইন সংক্রান্ত যেকোন তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশইন প্রতিরোধে সহযোগিতা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ দূষণের উৎসসমূহ যথাযথভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তিনি অত্যন্ত ভালোভাবে তুলে ধরেন।

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জিইএফ’র লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%