ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩


কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলছিল। এ সময় দ্রুত গতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়। দুর্ঘটনার ফলে অটোরিকশাটি ভেঙে যায় এবং একটি যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বাধা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী বলেন, নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের দাবি, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশ্যে এ এলাকায় এসেছিলেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


নাটোরে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

নাটোরের সিংড়া উপজেলায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এই জালগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মোট ৫৫টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছিল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জব্দ করা জালগুলো ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনও।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধনে নিষিদ্ধ জাল ব্যবহার করছে।

এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হবে।’

তিনি আরো জানান, বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদারের লক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ প্রতিরোধ ও অপরাধ তদন্তে তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীতে বসবাসরত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) শনিবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সংকটকালে অসহায় মানুষের পাশে থেকে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি ইউনিট দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখে নগরবাসীর আস্থা অর্জন করেছে। একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্বই একটি সংগঠনকে এগিয়ে নিতে পারে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
সভায় তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করছেন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। এ সময় অ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচন কমিশনার ছিলেন রাশীদ হোসেন চৌধুরী ও বকুল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. শামীম হোসেন চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা এবং ড. পারভেজ আজহারুল হক।
পরে রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বার্ষিক সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা-সহ গ্রেফতার -৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা-সহ গ্রেফতার -৫

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা, নগদ ৩৯ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাঘা উপজেলার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউল আজম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া মডেল থানার যৌথ দল অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাতকরণে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে। সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতেপ্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%