০৪:০৯ পি.এম
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে, জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান ইকরাম সেহগাল, পাকিস্তানের কূটনৈতিক আসিফ আলী খান দুররানি, মেজর জেনারেল (অব.) জাহিদ মাহমুদ, আমনা সালমান কাদির এবং এম সালেহ জাফিরসহ পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস ও আত্মত্যাগের ফল।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার প্রতি সম্মান জানান এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আলোচনা শেষে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন