ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু


যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু

‘ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন’ এই স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬’।

বৃহস্পতিবার সকালে যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে উদ্বোধন করা হয় এই পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার। উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। এই প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর।

এই ক্রীড়াযজ্ঞ চলবে আগামী সোমবার (২২ জুন) পর্যন্ত। এতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ করছে হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) এবং কাবাডি (ছাত্র) দল।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

২২ জুন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শরীরচর্চা শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে : বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


মার্কিন বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে : বিমানমন্ত্রী

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিকল্পনা নিয়েছে ২০৩৫ সালের মধ্যে তাদের উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার। এ লক্ষ্যে, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লিট এক্সপ্যানশন প্ল্যান অনুযায়ী ২০২৬-২০৩৫ সময়ের মধ্যে ২০৩৫ সালের জন্য সংস্থাটির উড়োজাহাজের সংখ্যা ৪৭টি হতে হবে। এ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কম্পানির সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরো উল্লেখ করেন, বিমানের টেকসই উন্নয়ন নিশ্চিতে মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গঠনের অংশ হিসেবে অধিক উড়োজাহাজ সংযোজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

মন্ত্রী আমন্ত্রণ জানিয়ে বলেন, সরকারের এই পরিকল্পনা সফল বাস্তবায়িত হলে আগামী এক দশকে জাতীয় বিমান সংস্থাটির বহরে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে।

লিখিত উত্তরে, মন্ত্রী আরও জানান যে, গত ১৫ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ৯টি উড়োজাহাজ কিনে তাদের বহরে যুক্ত করেছে। এর মধ্যে ২০১৯ সালে বোয়িং ৭৮৭-৯ মডেলের দুটি উড়োজাহাজ এবং ২০২০ ও ২০২১ সালে ড্যাশ ৮-৪০০ মডেলের পাঁচটি এবং ২০২১ সালে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি উড়োজাহাজ ক্রয় করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সেমিনারে বক্তারা

‘কাঙ্গাল হরিনাথ স্বাধীন ও নির্ভিক সাংবাদিকতার বড় প্রেরণা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


‘কাঙ্গাল হরিনাথ স্বাধীন ও নির্ভিক সাংবাদিকতার বড় প্রেরণা’

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে বৃহস্পতিবার বিকেলে সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার।

আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং কুমারখালী তাঁতবোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। 

এছাড়াও স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।

আলোচক ড. শওকত ইমাম খান বলেন, কাঙ্গাল হরিনাথ আমাদেরকে শিখিয়েছে কিভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভিক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। এই মহান মনীষীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১১৫টি ম্যাচে ১১টি লাল কার্ড দেখে, শৃঙ্খলাভঙ্গের তালিকায় সবার ওপরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ শুরু হতেই শৃঙ্খলা নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হয়, যা সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। তুলনায় ২০২২ কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ছিল মাত্র চারটি লাল কার্ড।

ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ব্রাজিলের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং ক্যামেরুন। দুই দলই বিশ্বকাপে ৯টি করে লাল কার্ড দেখেছে। তবে ম্যাচ সংখ্যার দিক থেকে ক্যামেরুন তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলেই সমান সংখ্যক লাল কার্ড পেয়েছে।

এরপর ৮টি করে লাল কার্ড নিয়ে তালিকায় আছে নেদারল্যান্ডস, ইতালি এবং উরুগুয়ে। জার্মানি ও মেক্সিকো পেয়েছে ৭টি করে লাল কার্ড, আর ৬টি করে লাল কার্ড নিয়ে শীর্ষ দশে রয়েছে ফ্রান্স ও পর্তুগাল।

হলুদ কার্ডের দিক থেকেও আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস, ইতালি ও মেক্সিকোর মতো দলগুলো শীর্ষে অবস্থান করছে। মূলত দীর্ঘ সময় বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ এবং টুর্নামেন্টে বেশি সংখ্যক ম্যাচ খেলায় এসব দল এই তালিকায় এগিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় বোনের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ছোট ভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বড় বোনের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ছোট ভাই

কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে।

নিহত রূপ মিয়া বাঙ্গরা বাজার থানার দীঘলদি গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল مিয়া (৪৮) এবং অটোরিকশাচালক তানভির। তানভির হোমনা চৌরাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঢাকায় রূপ মিয়ার বড় বোন মারা যান। বৃহস্পতিবার সকালে তার জানাজা এবং অন্যান্য পারিবারিক আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে দুই যানবাহনের চার আরোহী গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক রূপ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হনুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এই দুর্ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বলছেন, বড় বোনের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ভাইকে হারিয়ে পরিবারে আরেকটি শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হোমনা থানার পরিদর্শ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, নিহতের বড় বোনের মৃত্যু পর জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষে রূপ মিয়া নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%