ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশুগঞ্জের নতুন ইউএনও মঈন উদ্দিনের সঙ্গে অধ্যক্ষ মহিউদ্দিনের সাক্ষাৎ


আশুগঞ্জের নতুন ইউএনও মঈন উদ্দিনের সঙ্গে অধ্যক্ষ মহিউদ্দিনের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সানিসহ মাদরাসার অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা, বদলি উদারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা, বদলি উদারা

শুরুর আগেই শেষ হলো। পাথুম নিশাঙ্কা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারার কারণে তিনি এই দুই টেস্টের সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না শ্রীলঙ্কার ওপেনার হিসেবে।

নিশাঙ্কার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন লাহিরু উদারা। শ্রীলঙ্কা ক্রিকেট একটি বিবৃতিতে নিশ্চিত করেছে তার ছিটকে যাওয়ার বিষয়টি।

গত সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড সফরের সময় চোট পান নিশাঙ্কা। ওই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলতে পারেননি। ওয়ানডের চলমান ত্রিদেশীয় সিরিজে শর্তসাপেক্ষে ছিলেন তিনি। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সেখান থেকেও বাদ পড়েন। ফলে লাল বলের ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো নিশাঙ্কার জন্য।

নিশাঙ্কার বদলি উদারা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছেন, শ্রীলঙ্কার ওয়ানডে দলের সঙ্গে। তিনি ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ দুই টেস্ট সিরিজে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত ৫ টেস্ট খেলা এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ১৮৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের এই সিরিজ আগামী ৯ নভেম্বর শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর, লাহোরে। নতুন অধিনায়ক কুশল মেন্ডিসের নেতৃত্বে এটি শ্রীলঙ্কার প্রথম টেস্ট সিরিজ হবে।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড—

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, অঞ্জলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাত জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিতা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, লাহিরু উদারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির নিজস্ব কার্যালয় ৬২ রিচফিল্ড রোড, আপার ডারবি, পেনসিলভানিয়ায় নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করে।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন টিপু এবং সহসভাপতি হয়েছেন মো. সাহিদ কামাল সবুজ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসাধারণ সম্পাদক নূর করিম রনি, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ নবী, সহকারী কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন, দপ্তর সম্পাদক মোহাম্মেদ আরিফুর রহমান তারেক, সমাজকল্যাণ সম্পাদক মাইনুর রহমান জনি এবং ক্রীড়া সম্পাদক বেলাল হোসাইন রতন।

এ ছাড়া নির্বাহী সদস্য হয়েছেন ইকবাল চৌধুরী রিপন, ইউসুফ নবী, সালেহ উদ্দিন, আরিফুল হক রনি ও নূরুল আফসার রাজিব।

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজুল হক চৌধুরীর ছেলে ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন। তার নেতৃত্বে প্রবাসে কোম্পানীগঞ্জের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রবাসীদের কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রবাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার ভোরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে উভয় পক্ষের তরফ থেকে। তবে সংঘর্ষের তীব্রতা কমেছে কি না, তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি এএফপি।

এদিকে, মঙ্গলবার ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত ওলেশকি শহরটি রুশ বাহিনীর দখলে চলে যায়। এরপর থেকে শহরটি যুদ্ধের মাঝখানে আটকা পড়েছে।

চলতি বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শহরটির সাবেক বাসিন্দারা জানিয়েছেন, সেখানে থেকে যাওয়া মানুষজন খাদ্যসংকটে ভুগছেন, প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না এবং সহজে শহর ছেড়ে যাওয়ার সুযোগও তাদের নেই।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘খেরসন অঞ্চলের ওলেশকি এলাকায় একটি মানবিক ত্রাণ কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে (রুশ বাহিনী) খেরসন রণাঙ্গনে গোলাবর্ষণ বন্ধ করেছে ও ‘নীরবতা বজায় রাখার ব্যবস্থা’ চালু করেছে।’

ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেৎস জানিয়েছেন, যুদ্ধবিরতি মেনে চলার ক্ষেত্রে ইউক্রেন তার প্রতিশ্রুতি রক্ষা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, ‘আমরা যে সমঝোতায় পৌঁছেছি এবং উভয় পক্ষই তা মেনে চলছে।’

সীমিত একটি এলাকায় কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি এমন সময়ে শুরু হলো, যখন ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে।

কয়েক মাসের বিরতির পর আগামী নভেম্বরে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার কথা রয়েছে।

তবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব কারা পালন করবে কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট মানবিক সহায়তা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র— কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।

গত শুক্রবার যুদ্ধবিরতির মধ্যস্থতা করার ঘোষণা দিয়ে মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের বেসামরিক কর্মকর্তারা শহরটির বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করবেন।

তিনি বলেন, ‘যেসব বাসিন্দা শহর ছেড়ে যেতে চান, তাদের পছন্দের গন্তব্যে পৌঁছে দিতে সমন্বিত সহায়তা ও পরিবহনের ব্যবস্থা করা হবে। আমার ধারণা, তাদের কেউ রাশিয়ায় যেতে চাইবেন, আবার কেউ ইউক্রেনে ফিরতে চাইবেন।’

যুক্তরাষ্ট্রের ডানপন্থী টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্স জানিয়েছে, বৃহস্পতিবার শহরটিতে প্রবেশকারী পর্যবেক্ষকদের সঙ্গে গিয়ে প্রতিবেদন তৈরির জন্য তারা ‘এক্সক্লুসিভ টেলিভিশন সম্প্রচারের সুযোগ’ পেয়েছে।

যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে রাশিয়া বা ইউক্রেন— কোনো পক্ষই কিছু জানায়নি।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধবিরতি চলাকালে খেরসন রণাঙ্গনে গোলাবর্ষণ বন্ধ রাখা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রণালয়টি বলেছিল, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য... খেরসন অঞ্চলের ওলেশকি শহরে একটি মানবিক ত্রাণবাহী বহরকে নিরাপদে প্রবেশের সুযোগ দেওয়া হবে।’

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া শহরটির বাসিন্দাদের সেখান থেকে বের হতে বাধা দিচ্ছে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

দনিপ্রো নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওলেশকি শহরটি ২০২২ সালে রুশ সেনারা দখল করে নেয়।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব অনুযায়ী, রাশিয়ার আগ্রাসনের আগে শহরটিতে প্রায় ২৪ হাজার মানুষ বসবাস করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ৫০ জন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার মানবাধিকারবিষয়ক কমিশনার ইয়ানা লানত্রাতোভা সোমবার দাবি করেন, শহর ছেড়ে যেতে ইচ্ছুক অধিকাংশ মানুষ ইতোমধ্যেই চলে গেছেন।

তার ভাষ্য অনুযায়ী, তারা সবাই ‘সম্পূর্ণ স্বেচ্ছায়’ শহর ছেড়েছেন।

তবে চলতি বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শহরটির সাবেক বাসিন্দারা জানিয়েছেন, সেখানে থেকে যাওয়া মানুষজন অনাহারে দিন কাটাচ্ছেন।

ওলেশকিতে অবস্থানরত দুটি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ওলগা নামের এক নারী বলেন, ‘তারা রুটির কথাই ভুলে গেছে। রুটি বানাতে ময়দা লাগে, অথচ সেখানে এখন ময়দাও নেই।’

২০২৩ সালে কাখোভকা বাঁধ ধ্বংস হয়ে দনিপ্রো নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যার ঘটনায় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছিল, ওলেশকির বাসিন্দাদের সহায়তা করতে তারা ‘সর্বাত্মক চেষ্টা’ চালাবে এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা ও উদ্ধার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে।

ইউক্রেনের সামরিক বাহিনী প্রকাশিত ড্রোনের ভিডিওচিত্রে শহরটিতে সারি সারি ফাঁকা আবাসিক ভবন দেখা গেছে। কয়েকটি ভবন আগুনে পুড়ে গেছে, আবার কিছু ভবন সংঘর্ষে আংশিক ধ্বংস হয়েছে।

অন্য কিছু ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের কর্তৃপক্ষ ড্রোনের মাধ্যমে শহরে থেকে যাওয়া বাসিন্দাদের কাছে ওষুধ ও খাবার পৌঁছে দিচ্ছে।

রাশিয়ার সামরিক বাহিনী সাধারণত আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তাদের দখলে থাকা এলাকাগুলোতে প্রবেশের অনুমতি দেয় না। ওলেশকিও এর ব্যতিক্রম নয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ যুদ্ধে কয়েক লাখ সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসা রাশিয়া বর্তমানে প্রতিবেশী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে নিজেদের সঙ্গে যুক্ত করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ, পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা—যা সম্মিলিতভাবে দনবাস নামে পরিচিত—এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বড় অংশ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা আগামী নভেম্বরে আবারও শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে কার্যত এ আলোচনা স্থবির হয়ে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ১৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১৯৭ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ১৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১৯৭ পিস ইয়াবা

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ও অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএমপি মিডিয়া সেলের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।


বিএমপি মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের যে হিসাব দেওয়া হয়েছে, তা হলো—

মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার: ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন।
গ্রেপ্তারি পরোয়ানামূলে: ৪ জন।
নিয়মিত মামলায়: ৩ জন।
অন্যান্য আইনে: ৪ জন।
বরিশাল মহানগর অধ্যাদেশে:** ২ জন।


পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, সব মিলিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধপ্রবণতা রোধ, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার প্রতিরোধ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি এ অভিযানে উঠে এসেছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করাও পুলিশের অপরাধ দমন কার্যক্রমের অংশ।

মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ ও বিস্তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগের নম্বর:

☎️ *০১৩২০-০৬৪০০০*

☎️ *০১৩২০-০৬৪০৪৪*

বিএমপি মিডিয়া সেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে চারটি থানা ও গোয়েন্দা শাখার কার্যক্রমে মোট ১৭ জনকে গ্রেপ্তার এবং ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%