ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাসপাতালেই মিলছে হামের টিকা না পাওয়া রোগী!


হাসপাতালেই মিলছে হামের টিকা না পাওয়া রোগী!

দেশে হামের প্রাদুর্ভাবের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণহানির ঘটনা বন্ধ হচ্ছে না। প্রতিদিনই রয়েছে হাজারের বেশি মানুষ আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে শতভাগ কাভারেজের তথ্য প্রদান করা হলেও হাসপাতালগুলোতে হামের টিকার অভাবে আক্রান্ত রোগীদের finding হচ্ছে।

সরেজমিনে বাংলাদেশের শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হাম ওয়ার্ডে গেলে দেখা যায়, হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে, কিন্তু হাম ওয়ার্ডের কোনো শয্যা এখনও ফাঁকা হয়ে ওঠে নি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে রোগী ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই হামের টিকা গ্রহণ করেনি। অনেকের বয়স এখনও হয়নি, আবার কেউ বিভিন্ন অজুহাতে নেয়নি, তবে অনেকেই টিকার বিষয়ে জানতেন না।

এদিকে মাস পেরিয়ে গেছে জরুরি টিকাদান কর্মসূচির। স্বাস্থ্য অধিদফতরের মতে, শতভাগ টিকা কাভারেজের দাবি করা হয়েছে। কিন্তু হাসপাতালের অধিকাংশ রোগী এখনও টিকা গ্রহণ করেনি। এখানে যেমন অভিভাবকদের উদাসীনতা বিদ্যমান, তেমনি টিকার প্রচারণার ঘাটতিও রয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করেন, জরুরি অবস্থায় টিকার প্রদান সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত করতে পারেনি। তাই বাড়ি-বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রæত টিকার আওতায় আনতে হবে। এর সঙ্গে প্রয়োজন অ্যান্টিবডি যাচাই করাও।

টিকার পাশাপাশি ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের দ্বারা দেওয়া হয়েছে। আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল ক্যম্পেইন পালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৯ বছরেও থামছে না মেসির জাদু! আর্জেন্টাইন সুপারস্টারকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


৩৯ বছরেও থামছে না মেসির জাদু! আর্জেন্টাইন সুপারস্টারকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি আজ ৩৯ বছর বয়সে পা দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে ইতিহাস গড়া এই ফরোয়ার্ডের জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনা সহ গোটা বিশ্বে চলছে নানা আয়োজন ও শ্রদ্ধা নিবেদন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। মাত্র দুটি ম্যাচেই তিনি ৫ গোল করেছেন, যা এই আসরে এখন পর্যন্ত যেকোনো ফুটবলারের চেয়ে বেশি। এই গোলগুলোই তাকে নিয়ে গেছে ইতিহাসের এক অনন্য উচ্চতায়। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসি তার মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে গেছেন, যা বিগত রেকর্ডধারী জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ার (১৬ গোল) চেয়ে এগিয়ে। ফলে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

এই অসাধারণ সাফল্যকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা তৈরি হয়েছে। এমনকি গুগলও মেসির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। এখন গুগলে মেসির নাম সার্চ করলেই কনফেটি ও ফুটবলথিমযুক্ত অ্যানিমেশন দেখা যায়, যা তার এই রেকর্ডকে স্মরণীয় করে রাখছে। জানা গেছে, এই বিশেষ ফিচারটি ইতোমধ্যে সারা বিশ্বে ১২ মিলিয়নের বেশি বার ইন্টারঅ্যাক্ট করা হয়েছে।

মেসির জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার সাধারণ মানুষেরও রয়েছে বিশেষ উদ্যোগ। দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রোডলফো বারিলি একটি সামাজিক যোগাযোগমাধ্যম ক্যাম্পেইনের সূচনা করেছেন, যার হ্যাশট্যাগ দেয়া হয়েছে #CumpleLeo। এই ক্যাম্পেইনের মাধ্যমে আর্জেন্টিনাবাসীকে আহ্বান জানানো হয়েছে বুধবার সকাল ১০টা ও রাত ১০টায় একযোগে 'শুভ জন্মদিন' গান গাওয়ার জন্য।

বারিলি তার প্রচারণায় বলেন, 'আমরা যদি বুধবার একসঙ্গেও ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কী হয়? শ্রেণিকক্ষে, কর্মক্ষেত্রে, বাসে—আমরা যেখানেই থাকি না কেন, সবাই মিলে এটি করি।'

আয়োজকরা অংশগ্রহণকারীদের এই বিশেষ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে পোস্ট করার অনুরোধ করেছেন, যাতে সারা দেশের ভালোবাসা ও সমর্থন বিশ্বের সেরা এই ফুটবলারের কাছে পৌঁছাতে পারে।

মেসি বর্তমানে ক্যানসাসে অবস্থান করছেন, যেখানে আর্জেন্টিনা দল বিশ্বকাপের ম্যাচ খেলছে। তার এই বিশেষ দিনে তিনি তার পরিবার ও সতীর্থদের সঙ্গেই সময় কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই বয়সেও বিশ্বকাপ মঞ্চে মেসির এই অসাধারণ নৈপুণ্য প্রমাণ করে, বয়স কখনোই প্রতিভার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর্জেন্টাইন সমর্থকরা তার এই সাফল্য ও জন্মদিন উভয়ই উদযাপন করতে মুখিয়ে আছেন, আর বিশ্ব ফুটবল ইতিহাসের এই পাতাটি লিখছেন তিনি নিজেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ,পিকে এসএফ, কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত ,জব ফেয়ার ২০২৬ খ্রিস্টাব্দে

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ,পিকে এসএফ, কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত ,জব ফেয়ার ২০২৬ খ্রিস্টাব্দে

২৪ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে বুধবার নারায়ণগঞ্জে, জামতলা ফতুল্লা স্থিত হীরা কমিউনিটি সেন্টারে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং পিকে এস এফ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো একটি জব ফেয়ার ২০২৬।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাগিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আসেন জনাব এস এম ফয়জ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শাহিনুর রহমান, যিনি একজন পরিবেশ বিশেষজ্ঞ।

সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলাউদ্দিন, যিনি যুগ্ন পরিচালক হিসেবে ঋণ কার্যক্রমের ওপর কাজ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

এছাড়া, রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন।

বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পানি কূটনীতি (Water Diplomacy) নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানিয়ে দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুম ভেঙে ভিডিওর খবর পান হাবিব ওয়াহিদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ঘুম ভেঙে ভিডিওর খবর পান হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে বাংলাদেশি সংগীতশিল্পী হাবিবের গান বাজছে। এটি এমন একটি নীরব আন্তর্জাতিক স্বীকৃতি, যেন তা 'মহাজাদু'।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওচিত্রে আবহসংগীত হিসেবে 'মহাজাদু' গানটি ব্যবহারে হাবিব ওয়াহিদ নিজেকে ভাগ্যবান মনে করছেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে নিজের গান শুনে প্রথমে খানিকটা অবাক হলেও, সঙ্গে সঙ্গে বেশ সম্মানিত বোধ করছেন তিনি।

তবে গানটি ব্যবহারের বিষয়টি সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না হাবিব। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কখনও দেখা বা কথাও হয়নি। সকালে ঘুম থেকে উঠে, বিভিন্নজনের পাঠানো লিংকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি।

হাবিব ওয়াহিদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহারের বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক ভিডিওতে তার গান জায়গা পাওয়ার বিষয়টিকে তিনি সম্মানের হিসেবেই দেখছেন।

সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন হাবিব। তবে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আনন্দিত করেছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

বর্তমানে নতুন গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন হাবিব। সম্প্রতি তার প্রকাশিত 'প্রেমের কলঙ্ক' শিরোনামের গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। কূটনৈতিক সফরের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একটি গান ব্যবহারের ঘটনা যেমন সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনি শিল্পী হাবিব ওয়াহিদের জন্যও এটি এক আনন্দময় বিস্ময়ের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%