০৩:৪৮ পি.এম
শিক্ষার উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন, এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
রোববার (১২ জুলাই) দুপুরে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত একটি ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী এ সময় উল্লেখ করেন যে, নতুন বই প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস করা হবে না এবং তিনি আশা প্রকাশ করেন যে এবার যেনো কোনো বিষয় সমালোচিত না হয়, সেই বিষয় লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
এহছানুল হক মিলন আরও জানান, ২০২৮ সালের কারিকুলামের কাজ আগামী আগস্ট থেকে শুরু করা হবে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে সব সময় পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।
মন্ত্রী এ নিয়ে আরো বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একত্রে কাজ করতে হবে। বিগত বইগুলোর মধ্যে ভুল ছিল এবং এবারের বই নির্ভুল তৈরিতে বিশেষ জোর দেয়া হয়েছে, যাতে কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, যেকোনো কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ওপর যাতে অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেই অনুযায়ী কারিকুলাম প্রস্তুত করা হচ্ছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ সময় বলেন, সব ক্ষেত্রে সর্বজনীন অবস্থা তৈরি হচ্ছে না। আমাদের সার্বজনীন হতে হবে এবং প্রধানমন্ত্রী নতুন দিনের শিক্ষা কার্যক্রম চান। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন রেখে সামনে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
নতুন কোনো কারিকুলাম হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগের কারিকুলামে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি ও ক্রীড়া সম্পৃক্ত করা হচ্ছে। তিনি জানান যে, যে ৪টি বিষয় সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলোর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।
মাহদী আমিন আরো বলেন, কারিগরি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সবাইকে কারিগরি শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে এবং যে ৪টি বই সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ আবেগ অনুভব করেন কারণ তিনি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন