০২:১৯ এম
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে জুলাই শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে হয়। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জর্জিওস কোতসোস। তাঁর বক্তব্যে গ্রিস ও বাংলাদেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এথেন্স স্কুল অব ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক এরাতো খাতজিসাভাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আত্মত্যাগ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সার্বজনীন মূল্যবোধের গুরুত্ব বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, শহীদদের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন