০২:৪৩ পি.এম
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের অধীনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে একটি র্যালি এবং পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজন রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় সম্পন্ন হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে উপজেলা দরবার হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
আরও পড়ুন: রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা
অন্য বক্তাদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবীদ কাজী বেল্লাল, উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল মোল্লা, মৎস্য খামারি রিয়াজ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে উপজেলার তিন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন