০১:৪৮ পি.এম
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল দ্রুত চালু এবং একাডেমিক সংকট নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা এ ঘোষণা করেছেন।
এসময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না হওয়ায় তারা ক্লিনিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে চিকিৎসাশিক্ষা ব্যাহত হচ্ছে এবং পেশাগত দক্ষতা অর্জনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রেখেছেন শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাবাসসুম মাইশা।
আরো পড়ুন
সরকার ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
বক্তারা অভিযোগ করেন, গত বছর হাসপাতাল চালুসহ বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। বার বার আশ্বাসের পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীরা বলেছেন, হাসপাতাল চালু না হওয়া এবং পূর্বে উত্থাপিত দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি চলতে থাকবে। একইসঙ্গে দাবি আদায়ে গড়িমসি হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন