ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান


রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

নতুন দায়িত্ব পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেনো রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬ : অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের স্বদেশে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মিয়ানমারের উপর অর্থবহ চাপ প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন

তিনি উল্লেখ করেন, তৃতীয় দেশে পুনর্বাসন ও রোহিঙ্গাদের জন্য অন্যান্য দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে সহায়তা করার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই একটি বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই সংকটের সমাধানকে আমাদের বৈদেশিক নীতির একটি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, এটি কেবল মানবিক সহায়তার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত নয়, বরং আমরা রোহিঙ্গা সংকটের এক টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, এই মানবিক সংকটের নয় বছর কেটে গেছে। গতানুগতিক ধারায় আমরা এই সংকটকে সামনের বছরগুলোতে মোকাবিলা করতে পারব না। মানবিক সহায়তার তহবিল কমে আসছে এবং বিশ্বের মনোযোগ এই সংকট থেকে অন্যদিকে সরে যাচ্ছে। সম্মিলিতভাবে পরিকল্পনা করতে হবে। এই সংকটের টেকসই সমাধান এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্তাকে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, যে কোনো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে মিয়ানমারের রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি না হবে, ততদিন বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল ও মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


ডিএমপির মতিঝিল ও মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৮৫

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ এবং মিরপুর মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতারকৃত ৫২ জনের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৫ জন, খিলগাঁও থানায় ১০ জন, রামপুরা থানায় ১ জন, शाहজাহানপুর থানায় ৯ জন এবং মুগদা থানায় ১২ জন রয়েছে।

গতকাল শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ডিএমপির মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানা পুলিশ শুক্রবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ডাচ-বাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা, সিরাজগঞ্জের লতিফ আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


টাঙ্গাইলে ডাচ-বাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা, সিরাজগঞ্জের লতিফ আটক

টাঙ্গাইলের বটতলা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। মো. লতিফ নামের এই ব্যক্তিকে হাতেনাতে আটক করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটক করা লতিফের বাড়ি সিরাজগঞ্জ জেলার।

স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ বটতলা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহের জন্ম দেয়। ঐ সন্দেহের পর স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, লতিফের বিরুদ্ধে এর আগে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। গাজীপুরে কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, লতিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ব্যাংকের ভুয়া পরিচয় এবং নানা কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে প্রথম বাড়ি কেনার স্বপ্ন এখন আরও কঠিন হয়ে উঠছে!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


যুক্তরাষ্ট্রে প্রথম বাড়ি কেনার স্বপ্ন এখন আরও কঠিন হয়ে উঠছে!

যুক্তরাষ্ট্রে প্রথম নিজের বাড়ি কেনার স্বপ্ন যে অনেকের জন্য এখন আরও কঠিন হয়ে উঠেছে, তা বেশ স্পষ্ট। একটি নতুন প্রতিবেদনে দেখা যায়, একটি সাধারণ স্টার্টার হোম বা প্রথম বাড়ি কিনতে বর্তমানে একটি পরিবারের বছরে গড়ে প্রায় ৭৮ হাজার ডলার আয় প্রয়োজন। ২০১৯ সালের তুলনায় এই আয়ের প্রয়োজনীয়তা বেড়েছে ৮০ শতাংশেরও বেশি।

রিয়েলটর ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাড়ির দাম বৃদ্ধি, উচ্চ সুদের হারে মর্টগেজ ঋণ এবং তুলনামূলক কম দামের বাড়ির সংকট—এই তিনটি কারণে প্রথমবারের ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অর্থকষ্ট সবচেয়ে বেশি, জানাল নতুন গবেষণা। রিয়েলটর ডটকমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হান্না জোন্স জানান, প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী অনেক মানুষ ইচ্ছার অভাবে বাজারের বাইরে নেই। বরং বর্তমান পরিস্থিতি তাদের জন্য বাড়ি কেনা বাস্তবসম্মত নয় বলেই মনে হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় নতুন বাড়ি নির্মাণ বেড়েছে। এর ফলে সেখানে তুলনামূলকভাবে স্টার্টার হোমের সংখ্যা বাড়ছে। কিন্তু দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অনেক এলাকায় এখনো সাশ্রয়ী মূল্যের বাড়ির সংকট বিরাজমান। একই সঙ্গে বাড়ির দামও বাড়তে থাকার কারণে নতুন ক্রেতাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

আবাসন বাজার বিশ্লেষকদের মতে, যদিও বাজারে নতুন বাড়ির সরবরাহ কিছুটা বাড়ছে, তবে উচ্চ সুদের কারণে অনেক পরিবার কাঙ্ক্ষিত ঋণ নিতে পারছে না। ফলে বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন বহু মানুষ।

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে গত কয়েক বছরে মূল্যস্ফীতি, নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং মর্টগেজ সুদের হার বাড়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর ফলস্বরূপ বিশেষ করে মধ্যবিত্ত ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ির মালিকানা আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলার বিরোধে কিশোর হত্যা: নবীনগর থেকে আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


ফুটবল খেলার বিরোধে কিশোর হত্যা: নবীনগর থেকে আসামি গ্রেপ্তার

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

গ্রেপ্তার জুয়েল আহমেদ (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ আগস্ট) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গত ২১ জুলাই সিলেট নগরের দক্ষিণ সুরমা থানার আওতাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবল খেলার সময় ফাউল করা নিয়ে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

একপর্যায়ে রিফাত ও তার সতীর্থরা মাঠ থেকে বের হয়ে যেতে চাইলে প্রতিপক্ষের কয়েকজন তাদের বাধা দেন এবং হুমকি দেন।

বিষয়টি পরে রিফাত তার বন্ধুদের ফোনে জানান।

ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজীরবাজার এলাকার শেখঘাট ব্রিজে পৌঁছানোর পর আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন যুবক রিফাতের ওপর হামলা চালায়।

এসময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

রিফাতকে বাঁচাতে তার বন্ধু সাব্বির আহমদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহত অবস্থায় স্থানীয় লোকজন রিফাতসহ অন্যদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত চৌকিদেখী এলাকার দ্বীপশিখা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে গোয়েন্দা তৎপরতা চালানোর একপর্যায়ে জুয়েল আহমেদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৯।

পরে নবীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তার জুয়েল আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%