ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিজেরই তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী


নিজেরই তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি গত মঙ্গলবার কাঠমান্ডুর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়।

আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং সামরিক সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং নেপালের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি পৌঁছাল ১৫০ কিলোমিটারে

সম্প্রতি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নেপালে সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। সেটি ছিল শাহের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম মুখোমুখি বৈঠক।

সেখানে ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন শাহ।

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি রাষ্ট্রদূত এবং শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক না করার যে নিয়ম শাহ নিজেই তৈরি করেছিলেন, এই বৈঠকের ক্ষেত্রে তিনি সেই নিয়ম থেকে সরে এসেছেন। ফলে প্রশ্ন উঠেছে যে ভারতকে এই মুহূর্তে নেপাল বিশেষ গুরুত্ব দিচ্ছে কি না।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

জেনারেল ধীরজ শেঠ ১৭ থেকে ১৯ অগস্ট পর্যন্ত নেপাল সফর করছেন। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার এক অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে নেপালি সেনার ‘মানদ জেনারেল’ পদে ভূষিত করেন। দুই দেশের মধ্যে এই বিশেষ সামরিক সম্মান প্রদান করার রীতি দীর্ঘদিনের।

১৯৫০ সাল থেকে দুই দেশ পরস্পরের সেনাপ্রধানকে ‘মানদ জেনারেল’ পদ দেওয়ার ঐতিহ্য বজায় রেখে চলেছে। দুই দেশের সেনাবাহিনীর ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবেই এই মর্যাদা দেয়া হয়। এর আগে সোমবার নেপালি সেনার সদর দফতরেও যান জেনারেল ধীরজ শেঠ। সেখানে নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই সেনাপ্রধান একে অপরের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেছেন, জেনারেল শেঠের সফর ভারত ও নেপালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সহযোগিতার ওপর দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


খুলনায় গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার জেল-জরিমানা

খুলনা, ১৯ আগস্ট, ২০২৬ : জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলার দায়ে ৪ জনকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদেরকে ৭ লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে আরও ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত থাকেননি। আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক সেকেন্ড অফিসার রণেশ বিশ্বাস ও সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


সরকার আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, চব্বিশের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জुलाई গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই আহতদের ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা।”

তিনি উল্লেখ করেন, দল-মতের ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের কাছে সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।

তিনি বলেন, “আহত জুলাই যোদ্ধারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে থাকে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছি।”

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৩৪৫-এর সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মাতা রোকেয়া বেগম।

এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ; সরকার মনোনীত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। তিনি উল্লেখ করেছেন, এটিএম কার্ডের মতো এই কার্ড ব্যবহার করে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন। আজ বুধবার দুপুরের আলোচনায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকার্ডের বিষয় উল্লেখ করেন। প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড’ একটি এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের সুবিধা পাবেন এবং দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণেও কার্ডটি সহায়ক হবে। তিনি আরও জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া, নুরুল হক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ‘প্রবাসী কার্ড’ চালু হলে দেশের ভিতরেই এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ হবে। আলোচনার সভায় উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। বক্তারা এই সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ১৯ আগস্ট, ২০২৬ : জেলায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সমাবেশ ও একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাঙ্গামাটি পৌরসভার উন্মুক্ত মঞ্চে আয়োজিত করা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো. বেলাল হোসেন সাকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিউ কোর্ট বিল্ডিং মার্কেট পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%