ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্ত ৮৭২


হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্ত ৮৭২

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক দিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ৮৭২ জন।

২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আর হাম শনাক্ত হয়েছে ১২১ জনের দেহে। এ নিয়ে সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক: বিচারপতি সৈয়দ রেফাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক: বিচারপতি সৈয়দ রেফাত

সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক। তিনি মন্তব্য করেন, "দ্রুত, কার্যকর এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমরা বাণিজ্যিক ন্যায়বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো নির্মাণ করছি।"

আজ শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআক) প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম বাংলাদেশ এডিআর সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আহমেদ আরও বলেন, একবিংশ শতাব্দীর বিশ্বায়িত অর্থনীতি বর্তমানে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীই কোনো দেশকে শুধু কর ছাড় বা অবকাঠামো দিয়ে বিচার করেন না। তাঁরা নিশ্চয়তা খোঁজেন এবং এ আশ্বাস চান যে চুক্তিগুলো সম্মানিত হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং বিরোধগুলো বহু দশকে নয়, বরং কয়েক মাসের মধ্যে নিষ্পত্তি হবে।

এডিআরের গুরুত্ব পুনর্ব্যক্ত করে সাবেক প্রধান বিচারপতি বলেছেন, বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব আইনি পরিবেশ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা আনোয়ার। এছাড়া বিআক-এর পরিচালনা পর্ষদের সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী এবং ব্যাংকিং ও করপোরেট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি নিবন্ধন ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের পর বিআক-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠালগ্ন থেকে বিআক-এর পথচলা, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সালিশ ও মধ্যস্থতা ব্যবস্থার বিকাশে বিআক-এর গুরুত্বপূর্ণ অবদান এবং বিচার বিভাগ, আইনজীবী সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় ও অন্যান্য অংশীজনদের ধারাবাহিক সহযোগিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এরপর "বিয়াক নিয়ে প্রতিফলন: ২০১১-২০২৬" শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিআক-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মো. আওলাদ আলী, আফতাবুল ইসলাম, ড. খালেদ হামিদ চৌধুরী এবং রিজওয়ান রহমান। বক্তারা বিগত ১৫ বছরে বিআক-এর অগ্রযাত্রা, বাংলাদেশে এডিআর ব্যবস্থার বিকাশে এর অবদান এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে প্রাতিষ্ঠানিক সালিশ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন।

বিআক এর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে, বিআক-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠানের এ গৌরবময় মাইলফলক উদযাপন করেন।

এ সময় বিআক-এর অব্যাহত অঙ্গীকার ছিল বাংলাদেশের শান্তিপূর্ণ, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী উপায়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং এডিআর ব্যবস্থার প্রসার।

বিচারপতি ফাতেমা আনোয়ার মূল প্রবন্ধে ‘এডিআরের মাধ্যমে ন্যায়বিচার ও ব্যবসায়িক আস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন এবং বলেন, প্রচলিত বিচারব্যবস্থার কার্যকর পরিপূরক হিসেবে এডিআর দ্রুত বিরোধ নিষ্পত্তি, ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি অধিকতর পূর্বানুমানযোগ্য ও আস্থাশীল আইনি পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর একই প্রতিপাদ্যের ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার সামীর সাত্তার-এর সঞ্চালনায় আলোচনা করেন ব্যারিস্টার তানিম হোসেন শাওন, মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা; ব্যারিস্টার মোহাম্মদ ফররুখ রহমান; অধ্যাপক ড. মিলিতা মেহজাবীন, চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং ব্যারিস্টার মারজুক কবির।

আলোচনায় বক্তারা বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এডিআর-এর ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বিচার বিভাগ, আইনজীবী সমাজ, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

পরে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সালিশ, মধ্যস্থতা এবং অন্যান্য এডিআর প্রক্রিয়া সম্পর্কিত সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা আলোচনা করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক এডিআরের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও আস্থার প্রতিফলন ছিল।

অনুষ্ঠানটি বিআক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম মাজেদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে শেষ হয়। বাংলাদেশের প্রথম এডিআর সামিট কেই বিআক-এর প্রাতিষ্ঠানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তির এই আয়োজন বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা এবং এডিআর বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। একে অপরের সহযোগিতায় বাংলাদেশে সালিশ, মধ্যস্থতা এবং অন্যান্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার বিস্তার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছেছে। এই সূত্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জন্য একটি বড় সুখবর এসেছে। সিরিজ শুরুর আগমুহূর্তে লিটন দাস ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন।

রোববার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পায়ের চোটের কারণে লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না। তবে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে ওঠার জন্য তাকে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে। আগামীকাল লিটন অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন এবং ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার পর লিটন কুমার দাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টটি আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে।

চোটের কারণে ৩১ বছর বয়সী এই ব্যাটার গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন। যদিও পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে করা মামলায় পুলিশ মাদরাসা শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে। মাসুম বিল্লাহ নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া মাসুম বিল্লাহ বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার সময় ঘটনার সময় ওই মাদরাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে পর্দার আড়ালে যৌন নির্যাতন করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটি ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে, তার বাবা ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই অভিযুক্ত শিক্ষকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতার বিষয় ছিল তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজের নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, এই রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধনও ঘোষণা করেছেন।

সচিব, তার বক্তব্যে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি সঠিক ভাষা চর্চা, সঠিক ব্যাকরণ, বাক্যের সঠিক ব্যবহার এবং শুদ্ধ শব্দ চয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের কোন রকম টেনশন থেকে বিরত থেকে রচনার বিষয়বস্তুকে কঠিনভাবে উপস্থাপন না করে সহজ ভাষায় উপস্থাপন করতে হবে।

সচিব বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ আগামী দিনে জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা হতে চায়, তাহলে তাদের মনে গতিশীলতাসহ ছোটোবেলা থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%