০৪:৪৪ পি.এম
বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা নীতিতে পরিবর্তন আসে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। এর ফলে প্রায় দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা বন্ধ ছিল।
কিন্তু ২৮ জুন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটন ভিসা সেবা আবারও চালু হয়। এই সেবার চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরের দিকে এক বার্তায় হাইকমিশন জানায়, ভারত ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। তবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীদের ধৈর্য এবং সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করার পাশাপাশি আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল এবং সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এদিকে দীর্ঘ ২৩ মাস পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার আনন্দের পাশাপাশি ভিড়, সার্ভার বিপর্যয় এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও সামনে এসেছে।
তবে ভারতীয় হাইকমিশন জানিয়েছে যে তারা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
আরও পড়ুন: উপকূলের জনজীবনে সুপেয় পানির সংকট, বাড়ছে কিডনি ও মূত্রনালীর রোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন