ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু


ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল সন্ধ্যায় মারা গেছেন। শনিবার (১১ জুলাই) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০ বছর। এই তথ্য সিনেটরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সিনেটর গ্রাহামের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তিনি পরলোকগমন করেছেন।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

এই কঠিন সময়ে তার পরিবার সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং পাশাপাশি এই মুহূর্তে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

লিন্ডসে গ্রাহাম তার ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুর কারণে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অর্থমন্ত্রীর

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শোকবার্তায় অর্থমন্ত্রী আরো উল্লেখ করেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জাতীয় নাগরিক পার্টি’-এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


‘জাতীয় নাগরিক পার্টি’-এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি’—এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে। তিনি সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, জাতীয় মানে আসলে কি? এটি তো সর্বজনীন বিষয়। যেমন, আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই এ ফলকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেয়। একইভাবে, আমাদের জাতীয় মাছ ইলিশ, এটি সকলের কাছে স্বীকৃত, এবং জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারকে সবাই জানে। আমাদের জাতীয় পতাকাকেও সবাই স্যালুট করে।

জাতীয় শব্দটি সর্বজনীন। তাহলে এটি আপনি কিভাবে একটি দলের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করবেন? এরশাদ সাহেবের ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টি গঠন করেছেন, তাহলে এটি কি আসলে একটি সর্বজনীন পার্টি?

তিনি আরও বলেন, এসব পার্টি অন্য দলগুলোও সম্মান করে কিনা? এটি ঠিক কি ভাবে? এ যেন চীনে সব পার্টি বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি—এটা কি ন্যাশনাল পার্টি? চীনে এরকমটা হয় সঠিক।

প্রতিমন্ত্রী নুর উল্লেখ করেন, এরা স্বৈরাচারী মনস্তত্ত্ব থেকে এগুলো নিয়ে এসেছে, যা আগের সরকারের দ্বারা প্রমোট হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

 

ভারি বৃষ্টিপাতের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

চলমান বৈরী আবহাওয়ার প্রভাবে ঢাকা বোর্ডের পরীক্ষার্থী ও অভিভাবকরা এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার দাবি জানিয়েছেন।

বন্যা পরিস্থিতি এবং ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনে পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এছাড়া সিলেট বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ রাখা হয়েছিল।

এদিকে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাটিকে স্থগিত করার দাবি তুলেছেন।

এমন দাবি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। মোস্তফা সানি নামে একজন শিক্ষার্থী লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্যান্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা উচিত।’

মাসুম সরকার নামের এক শিক্ষার্থী ফেসবুকে পোস্টে জানিয়েছেন, ‘জলাবদ্ধতার কারণে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত পৌঁছানো অত্যন্ত কঠিন। লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভাবতে আগামীকের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।’

যদিও এবিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দশক পর সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা, পরিসংখ্যানে এগিয়ে কে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


চার দশক পর সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা, পরিসংখ্যানে এগিয়ে কে?

চার দশক পরে ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। 

সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হলো শক্তিশালী ইংল্যান্ড। ফলে ফুটবল প্রেমীদের জন্য সেমিফাইনালে দেখা হচ্ছে একটি কঠিন লড়াইয়ের। তবে ম্যাচের আগে পরিসংখ্যান মেসিকে চোখ রাঙাচ্ছে।

আগামী ১৬ জুলাই রাত ১টায় বাংলাদেশ সময় আটলান্টায় এই দুই দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

গণনা বলছে, বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ফলাফল অনুযায়ী ইংল্যান্ড এগিয়ে। তবে নকআউট পর্বের সবচেয়ে স্মরণীয় দুটি ম্যাচ—১৯৮৬ এবং ১৯৯৮—দুটিতেই আর্জেন্টিনা শেষ হাসি পেয়েছিল।

বিশেষ করে ১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি' আজও ফুটবল ইতিহাসের আলোচিত মুহূর্তগুলোতে অন্যতম।

বিশ্বকাপে দুই দলের পূর্ববর্তী পাঁচটি লড়াইয়ের ফলাফল কিছুটা নিচে উল্লেখ করা হলো:

১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা

১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা

১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড— ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি'-র ম্যাচ

১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (পেনাল্টিতে আর্জেন্টিনার ৪-৩ জয়)—মাইকেল ওয়েনের দুর্দান্ত গোল এবং ডেভিড বেকহ্যামের লাল কার্ড নিয়ে আলোচিত ম্যাচ

২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা— ডেভিড বেকহ্যাম পেনাল্টি গোলে জয় লাভ করেন।

দুই দলের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচ, আর আর্জেন্টিনা জিতেছে একটি, একটি ম্যাচের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে আর্জেন্টিনার জয় দিয়ে।

অতএব, আগামী বুধবারের সেমিফাইনাল কেবল ফাইনালে ওঠার লড়াই নয়; এটি হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম তীব্র ও ঐতিহ্যবাহী একটি প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%