০৭:২৯ এম
বার্সেলোনা নতুন মৌসুমে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার খুঁজছে রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর। সেই খোঁজ এখনও চলছে। দলের প্রধান কোচ হান্সি ফ্লিকও ঘোষণা দিয়েছেন, দলবদলের বাজারে কিছু একটা করতেই হবে বার্সেলোনাকে।
সোমবার সংবাদমাধ্যমের সামনে নতুন ‘নাম্বার নাইন’ খুঁজার প্রসঙ্গে নিজেদের অবস্থান ফ্লিক জানান দেন।
"আমাদের অপেক্ষা করতে হবে। স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে, কিছু একটা করতে হবে আমাদের। তবে সেটি ফেরান তোরেসের পরিস্থিতির ওপরও নির্ভর করছে। এরপর দেখা যাবে কী হয়।"
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
লেভানডফস্কি চারটি বছর কেটেছে বার্সেলোনায়। এবার তিনি মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন।
অন্যদিকে, দলের আরেক স্ট্রাইকার ফেরান তোরেসের ভবিষ্যৎও বর্তমানে অনিশ্চিত। তার বর্তমান চুক্তির মেয়াদ বাকি রয়েছে মাত্র এক বছর। যদিও বার্সেলোনা চুক্তি নবায়ন করতে আগ্রহী, তবুও পিএসজি ও ইংল্যান্ডের কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্বকাপজয়ী স্পেন দলের হয়ে ফাইনালে জয়সূচক গোল করা তোরেস নিজেও তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছেন। এনবিসিকে তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। কিন্তু ফুটবলে কখন কী হয়, বলা যায় না। আমি সঠিক সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছি। এখনও কিছু জানি না।’
নতুন স্ট্রাইকার খোঁজার ক্ষেত্রে বার্সেলোনার প্রথম পছন্দ আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ইতিমধ্যে জানিয়েছেন, আলভারেসকে দলে আনতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা আপাতত স্থবির থাকবে। আলভারেসকে পাওয়া না গেলে বিকল্প পরিকল্পনাও আছে কাতালান ক্লাবটির। ইংলিশ ক্লাব বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপির বিষয়ে বার্সেলোনা আগ্রহী ছিল। তবে পায়ে চোট নিয়ে আপাতত তিনি বোর্নমাউথেই থাকতে পারবেন।
নতুন স্ট্রাইকার না থাকলে বর্তমান স্কোয়াড থেকেই সমাধান খুঁজতে হতে পারে ফ্লিককে। তার মতে, গ্রীষ্মে দলে যোগ দেওয়া অ্যান্থনি গর্ডন ও করিম আদিয়েমি, দুজন প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। এমনকি লামিন ইয়ামালও মাঝখানে খেলতে সক্ষম।
"লামিন এক-দুটি ম্যাচে মাঝখানে (সেন্টার ফরোয়ার্ড) খেলেছে। সে অসাধারণ, বিশ্বমানের ফুটবলার। তাই এই ভূমিকাতেও সে মানিয়ে নিতে পারে। তবে আমাদের মূল পরিকল্পনা হলো তাকে ডান দিকেই খেলানো। এরপর পরিস্থিতি কী হয়, সেটি দেখা যাবে।"
"গর্ডন ও আদিয়েমি দুই পাশেই খেলতে পারে। আবার প্রয়োজনে নাম্বার নাইন হিসেবেও খেলতে পারে। আমাদের হাতে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়।"
আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়
আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তার আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করা ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন