ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: বিমানমন্ত্রী


বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: বিমানমন্ত্রী

বিমানমন্ত্রী জানিয়েছেন, বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার।

 

সরকার প্রবাসী কর্মীদের জন্য বিমানভাড়া সহনীয় রাখার উদ্দেশ্যে টিকিটের দুর্বৃত্তায়ন, কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে ট্রাভেল এজেন্সি আইন এবং বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

 

এছাড়া, বিমান টিকিটে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রবিবার (৩০ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য প্রদান করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী আরও জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকার ইতোমধ্যে ১০ দফাসম্বলিত একটি পরিপত্র জারি করেছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

 

এই নির্দেশনার আওতায়, সব ট্রাভেল এজেন্সিকে বিমান টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

বিমানভাড়া নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এভিয়েশন খাতে সাধারণত ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতিতে ভাড়া নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ায় এয়ারলাইনসের আয় ব্যবস্থাপনা ব্যবস্থা কার্যকর থাকে। রুট, গন্তব্য, দূরত্ব, বুকিংয়ের সময়, যাত্রার তারিখ, আসন প্রাপ্যতা, এয়ারলাইনসের ধরন, আন্তর্জাতিক বাজারে এভিয়েশন জ্বালানির দাম, বিমানবন্দর-সংশ্লিষ্ট চার্জ, সরকারি কর এবং অন্যান্য ফি বিবেচনায় নিয়ে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়।

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

এ কারণে একই রুটে সময়, চাহিদা এবং আসন প্রাপ্যতার পার্থক্যের কারণে বিমানভাড়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। তাঁর মতে, তাই শুধুমাত্র একটি বা একাধিক সূচক বিবেচনা করে বিভিন্ন সময়ের বিমানভাড়ার তুলনা করা যুক্তিসঙ্গত নয়।

মন্ত্রী সংসদে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুবিধার কথাও তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, প্রবাসী কার্ডধারীদের জন্য বলাকা লাউঞ্জে বিশেষ সুবিধা, আলাদা ইমিগ্রেশন চ্যানেল এবং অগ্রাধিকারভিত্তিক চেক-ইনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

মন্ত্রী বলেন, যাত্রীস্বার্থ রক্ষা এবং বিমান টিকিটের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় প্রশাসনিক শূন্যতা: ব্যাহত হচ্ছে জনসেবা ও শিক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কুতুবদিয়ায় প্রশাসনিক শূন্যতা: ব্যাহত হচ্ছে জনসেবা ও শিক্ষা কার্যক্রম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট চলছে। প্রায় দুই লাখ মানুষের বসবাসের ছয় ইউনিয়নের এই উপজেলায় শিক্ষা, মৎস্য, সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরে নিয়মিত কর্মকর্তার সংকট চলছে।

উপজেলায় ১৭টি মাধ্যমিক ও তিনটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও চার বছর ধরে নেই নিয়মিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বর্তমানে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুতুবদিয়ার দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি পেকুয়া উপজেলারও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। ফলে একজন কর্মকর্তা দিয়েই তিন উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাতে হচ্ছে।

একই সংকট রয়েছে কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়েও। মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাহাদুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুতুবদিয়ার কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিক আবেদীন অন্যত্র বদলি হওয়ার পর পদটি শূন্য হয়ে যায়। এরপর এক মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেন মো. রবিউল করিম। পরে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর্মকর্তা না থাকায় প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার মৎস্যজীবীরা।

শিক্ষাখাতেও এর প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় গুরুত্বপূর্ণ এ কার্যালয়ের কার্যক্রম চলছে একজন প্রশাসনিক কর্মকর্তা ও দুজন অফিস সহায়কের ওপর নির্ভর করে।

স্থানীয়দের দাবি, পর্যাপ্ত তদারকির অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অতীতের তুলনায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল খারাপ হওয়ার বিষয়টিও তারা তুলে ধরছেন।

এদিকে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালয়েও নেই নিয়মিত কর্মকর্তা। এতে হতদরিদ্র মানুষ ও নারীদের জন্য পরিচালিত বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাগরবেষ্টিত ও দুর্গম এই দ্বীপ উপজেলার শিক্ষা ও মৎস্য খাতসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে নিয়মিত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে।

তিনি বলেন, এই জটিল পরিস্থিতি নিরসনের বিষয়টি কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় সভায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে অভিনয় ছাড়া অন্য কোনো পেশায় কল্পনা করা কঠিন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করে তিনি ভারতীয় সিনেমার অন্যতম আইকন হয়ে উঠেছেন। তবে অভিনয়ে না এলে তাঁর পেশা কী হতে পারত? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ।

অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে ছাত্রজীবন ও ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি ভাগ করে নেন বিগ বি। সেখানেই তিনি জানান, একটা সময় তাঁর ইচ্ছে ছিল ভারতীয় বিদেশ পরিষেবা বা আইএফএসে (IFS) যোগ দেওয়ার।

প্রতিযোগী প্রগতি দিনেশ কালপেকরের সঙ্গে কথোপকথনের সময় প্রসঙ্গটি উঠে আসে। প্রগতি জানান, তাঁর স্বপ্ন আইএফএস কর্মকর্তা হওয়া। তাঁর কথা শুনেই নিজের পুরনো দিনের কথা মনে পড়ে অমিতাভের।

অমিতাভ বলেন, ছাত্রজীবনে তিনিও একসময় আইএফএস অফিসার হওয়ার কথা ভেবেছিলেন। তবে তখন সিভিল সার্ভিস সম্পর্কে তাঁর খুব বেশি ধারণা ছিল না। ফলে সেই স্বপ্ন পূরণের জন্য নির্দিষ্ট কোনো প্রস্তুতিও নেওয়া হয়নি।

ভারতের গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসগুলোর একটি হলো ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এই পরিষেবার কর্মকর্তারা বিদেশে ভারতের কূটনৈতিক প্রতিনিধিত্ব করেন, বিভিন্ন দেশে দেশের স্বার্থ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তবে অমিতাভের ক্ষেত্রে শেষ পর্যন্ত পথ বদলে যায়। আইএফএস কর্মকর্তা হওয়ার সেই পুরনো স্বপ্ন বাস্তবে রূপ না পেলেও অভিনয়ের জগতে এসে তিনি অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। কয়েক দশকের ক্যারিয়ারে তাঁর অভিনয় তাঁকে পরিণত করেছে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

 

কালীগঞ্জ পৌর এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুই নারী আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. হাফিজ শেখ (৬৫) বলে জানা গেছে। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের পুত্র। আহত দুই নারীর পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন সিএনজিচালিত অটোরিকশায় মীরের বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন।

 

বাঘের পাড়া এলাকায় পৌঁছানোর সময় অজ্ঞাত পিকআপ ভ্যানের সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে অটোরিকশার যাত্রী হাফিজ শেখ ও দুই নারী রাস্তার পাশে পড়ে যান এবং উভয় গাড়িই পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত এবং দুই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে আহতদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠায়।

 

কালীগঞ্জ থানার এসআই জাবেদ কালের কণ্ঠকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুটি গাড়িই পালিয়ে গেছে। মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

মাদরাসার যেসব শিক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মাদরাসা শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণের প্রক্রিয়া কয়েকটি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

নির্দেশনায় বলা হয়, শুধু ২০২৭ সালে দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদরাসা থেকে দাখিল প্রাইভেট রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে) হতে হবে। রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ ফি জমা দেওয়া যাবে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তথ্য এন্ট্রি করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

যে কোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd প্রবেশ করে e-sife এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN ও Entry Password দিয়ে লগইন (Login) করতে হবে। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

রেজিস্ট্রেশন ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। এন্ট্রি অপশনে গিয়ে আলিম প্রাইভেট সিলেক্ট করতে হবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকার প্রিন্ট আউট নিয়ে ভালভাবে তথ্য যাচাই বাছাই করতে হবে।

যাচাই-বাছাইয়ে ভুল ধরা পড়লে লিস্টের Edit অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করতে পারবে। জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে। দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত (নবায়নযোগ্য নয়)।

চাকরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরমপূরনের জন্য যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোনো আবেদনপত্র গ্রহণ যোগ্য নয়। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থী অতিরিক্ত বিষয় গ্রহণ করতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%