০৪:৩২ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের নেতৃত্বে নয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে ‘আইন প্রণয়ন প্রক্রিয়া’ বিষয়ক একটি বৈঠক করেছে।
এই বৈঠকটি গতকাল যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে চিফ হুইপসহ বাংলাদেশের আটজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ, কাউকে আটক করা সম্ভব হয়নি
বৈঠকে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতি, বিলের ধরন, পাবলিক বিল কমিটির ভূমিকা এবং আইন প্রণয়নের পূর্ব ও পরবর্তী সময়ের পর্যালোচনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উভয় দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার কাঠামো, সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
বৈঠকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
আরও পড়ুন: গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন