০৪:৩৩ পি.এম
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার তিনি এক বিবৃতিতে রাজু মোল্লার হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে রিজভী উল্লেখ করেন যে, খুনখারাবির মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে। তিনি বলেন, "শারীরিক নির্যাতনে রাজু মোল্লাকে হত্যার ঘটনা সেটিরই ধারাবাহিকতা।" তিনি আরও বলেন, খুন-জখমের মাধ্যমে দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও এই হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন