ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাস্তবের মতো পর্দায়ও ব্যাচেলর পয়েন্টের পলি চেয়ারম্যানের মৃত্যু


বাস্তবের মতো পর্দায়ও ব্যাচেলর পয়েন্টের পলি চেয়ারম্যানের মৃত্যু

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সঙ্গে যুক্ত ছিল আড্ডা, হাসি এবং কাবিলার মুখে মায়ের গল্প। কাবিলা মাঝে মাঝে ফোনের স্পিকার অন করে, আবার কখনো বন্ধুদের মাঝে গর্বের সঙ্গে মা পলি চেয়ারম্যানের কথা বলতেন। কিন্তু এবার কেবল কণ্ঠ নয়—পর্দায় দেখা গেল সেই পরিচিত চরিত্রের মৃত্যুর খবর।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি পর্ব প্রকাশিত হওয়ার পর গল্পের এই মোড় এবং প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদের প্রতি নির্মাতার শ্রদ্ধা দর্শকদের হৃদয় স্পর্শ করেছে।

গত ২৭ নভেম্বর মুক্তি পাওয়া ধারাবাহিকটির শেষ ছয় পর্বে পলি চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ প্রকাশিত হলে কাবিলা মায়ের টানে গ্রামে ফিরে যায়। তার সঙ্গে বন্ধুদেরও দেখা যায়। সাধারণত হাস্যরস ও চটপটে ভঙ্গিতে দর্শকদের মাতানো কাবিলার শোকাহত রূপ এবং বিপদে বন্ধুদের পাশে দাঁড়ানোর দৃশ্যগুলো পর্দায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে দর্শক কাঁদলেন

গল্পের প্রয়োজনে পলি চেয়ারম্যানের বিদায় দেখানো হলেও পর্দার আড়ালে প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে স্মরণ করেছে পুরো টিম। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলি চেয়ারম্যান চরিত্রটি তাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচিত করে তোলে।

শুরুতে মূলত ফোনালাপের মাধ্যমে উপস্থিত থাকলেও পরে কাবিলা ও তার বন্ধুদের গ্রামের বাড়িতে ভ্রমণের কয়েকটি পর্বে সরাসরি দেখা গিয়েছিল তাকে। স্বল্প উপস্থিতিতেও দর্শকের মনে স্থায়ী ছাপ রাখার ক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে চরিত্রটির মাধ্যমে। পর্বের শেষে তার ছবির সঙ্গে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা যুক্ত করে কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা।

প্রসঙ্গত, ধারাবাহিকটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু এবং অর্চিতা স্পর্শিয়া সহ আরো অনেকে।

আরও পড়ুন: পাকিস্তানি নাটকের প্রতি কেন বাড়ছে দর্শকের আগ্রহ?

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মাধ্যমেই আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা শেষ হচ্ছে। তবে শেষ পর্বে গল্পের কিছু সূত্র এমনভাবে রাখা হয়েছে, যা ভবিষ্যতে ধারাবাহিকটি আবার ফিরে আসার সম্ভাবনা নিয়ে দর্শকদের কৌতূহল জাগিয়ে রেখেছে। সামাজিক মাধ্যমেও এই আবেগঘন সমাপ্তি নিয়ে অনুরাগীরা নিজেদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

মো.রাজিব তালুকদার

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে অবস্থিত এই পানির ট্যাংক থেকে অনবরত ঝরনার মতো পানি গড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে পানি পড়ায় দেয়ালে শ্যাওলা জমে গেছে এবং নিচে জমে থাকছে পানি।

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় জমে থাকা এই পানি থেকে মশার লার্ভা ও নতুন করে মশার বংশবিস্তার ঘটার বড় আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি প্রতিদিন বিপুল পরিমাণ মূল্যবান পানিও এভাবে অপচয় হচ্ছে।

একটি জনগুরুত্বপূর্ণ ও প্রশাসনিক প্রাণকেন্দ্রের পাশে এমন পরিস্থিতি কাম্য নয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও পানির অপচয় রোধে দ্রুত ট্যাংক বা সংযোগ লাইন মেরামতের এবং নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

বরগুনার বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতিও রয়েছেন। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকায় সাবেক ছাত্রদল নেতা মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাটি নিয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের সাবেক দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে আটক দুজন বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা আগের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল জানান, দুটি রাজনৈতিক সংগঠনের চারজনকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জানান, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন বলে জানান তিনি।

পুলিশের এ অভিযান ও আটকের ঘটনায় বেতাগীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%