০২:২৭ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ইরান অভিযোগ করেছে যে, হরমুজ প্রণালীতে তিনজন আরোহী নিয়ে চলাচলকারী একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলা চালানো হয়েছে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিদ্যমান রয়েছে। ইরান এই নৌপথ বন্ধের চেষ্টা করলেও মার্কিন সামরিক বাহিনী সেখানে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।
আরও পড়ুন: সৌদির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির উপকূলের কাছে মাছ ধরার নৌকাটিতে হামলা করা হয়।
হামলার পর উদ্ধারকারীরা নৌকাটির মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নৌকায় থাকা অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে। বিশেষ করে, গত জুনে স্থায়ী সমাধানের পথনকশা নিয়ে হওয়া একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির আর কোনো অগ্রগতি হয়নি।
ইরান জানিয়েছে, যদি ওয়াশিংটন তাদের দেওয়া দাবিগুলো মেনে নেয়, তাহলে আগামী দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে প্রণালীতে আরোপ করা অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন