০১:১৯ পি.এম
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। আদালতে উপস্থিত হয়ে তিনি এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে গালমন্দ ও হুমকি দেন। এই ঘটনার ফলে সেখানে হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। আদালত প্রাঙ্গণের এই ঘটনা পরে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
সাধারণ মানুষের একটি বড় অংশ ওই সাংবাদিকের পক্ষে অবস্থান নেয় এবং পরীমনিকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান মুখ খুলেছেন।
তিনি মন্তব্য করেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের উপর বর্তায়।’
আরও পড়ুন: ডিজনি কিনল ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব, নতুন চিত্রনাট্যকার খুঁজছে
রিনা খান পরীমনির বিতর্কিত এই কাণ্ডকে পুরো শিল্পী জাতির জন্য কলঙ্ক হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন