১২:৫০ এম
বৃহস্পতিবার বাজেট সম্পর্কে নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, 'আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক।'
তিনি এই কথা বলেন বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উল্লেখ করেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসেনি। এগুলো দেশের মানুষের কষ্টের টাকা, ঘামের টাকা। তাই প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টাকাটা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য ব্যয় হবে।
আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ
তিনি আরও বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে people's expectations হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের কাছে ফিরিয়ে দিয়েছি, যেটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।
অ্যাটর্নি জেনারেল আরো জানান, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। যদি আমরা সম্পদের সঠিক ব্যবহার করতে পারি এবং অপচয় রোধ করতে পারি, তাহলে আমি মনে করি, বাংলাদেশে বাজেটের আকারের সঙ্গে নির্ভর করবে না, বরং সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন