০৭:১৩ পি.এম
আকাশে উড়ছিল সিঙ্গাপুরগামী ফ্লাইট এসকিউ৩২১। যাত্রার ১০ ঘণ্টা পেরোতেই হঠাৎ বিমানটি ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে। মাত্র ৫ সেকেন্ডে বিমানটি ১৭৮ ফুট নিচে নেমে যায়। আর এই কয়েক সেকেন্ডের বিভীষিকাতেই ভেঙে যায় একটি পরিবার। চোখের সামনেই প্রাণ হারান ৭৩ বছর বয়সী জিওফ কিচেন।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ২০২৪ সালের মে মাসে। লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি সেদিন মিয়ানমারের আকাশসীমায় হঠাৎ প্রায় ৬ হাজার ফুট নিচে নেমে যায় বলে ধারণা করা হয়। সেই আকস্মিক পতনে ৭৪ বছর বয়সী লিন্ডা কিচেনের ওপর ছিটকে পড়েন তার স্বামী জিওফ। লিন্ডা জানান, স্বামী গায়ের ওপর পড়ায় তিনি নড়তে পারছিলেন না। তার চিৎকারে দুজন যাত্রী এগিয়ে এসে জিওফকে জরুরি দরজার কাছে নেন। সেখানে এক চিকিৎসক তাকে সিপিআর দেন তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছিল।
এই দুর্ঘটনায় লিন্ডার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টানা ১০ দিন আইসিইউতে থাকার পর তাকে যুক্তরাজ্যে ফেরানো হয়। উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে মামলা করেছেন লিন্ডা।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তার আইনজীবী অ্যান্থে কোরেলিডৌ জানান, দুর্ঘটনাটি এড়ানো যেত কি না, তা নিয়ে কিচেন পরিবারের মনে অনেক প্রশ্ন রয়েছে। এছাড়া জিওফের মৃত্যুর আনুষ্ঠানিক তদন্তেরও অপেক্ষা করছেন তারা। শুধু লিন্ডাই নন, ব্র্যাডলি রিচার্ডস, অ্যান্ড্রু দাউদসহ আরও কয়েকজন যাত্রীও এয়ারলাইন্সটির বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিপ্রতিদিন/কেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন