১২:০৪ পি.এম
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে একটি নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ৪৫ দিনের খনন কাজ এবং ১৫ দিনের ডিএসটি টেস্টের পর জানা যাবে এখানে মজুতকৃত গ্যাসের পরিমাণ। তবে আশা করা হচ্ছে, সফলভাবে এই কূপটি খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপের খনন কাজ শুরু করে। আজ বুধবার সকাল থেকে খননের কাজ শুরু হয়েছে এবং এটি পুরোদমে চলছে। এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামকরণ করা হয়েছে।
বাপেক্সের সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার গভীরে দুটি জোনে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাওয়ার আশা করা হচ্ছে। এর খননের কাজ ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে চলছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বাসস’কে জানান, ৪৫ দিনের মধ্যে খনন কাজ এবং ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মঙ্গলবার থেকে খনন কাজ শুরু হয়ে এখন একনাগাড়ে চলছে। ১ হাজার ৫৫০ মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাপেক্স জানিয়েছে, নোয়াখালীর এ অঞ্চলে তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিলে এবং সেগুলোতে ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুই কূপে কোন গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং ২০১৮ সালে ওই কূপে ওয়ার্কওভার করে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
নোয়াখালীতে বাপেক্স ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’, ‘সুন্দলপুর-৩’ নামে তিনটি গ্যাস কূপ খনন করেছে। এর মধ্যে সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩ এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। সুন্দলপুর-২ থেকে এখনও জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সুন্দলপুর-৩ এর ওয়ার্কওভার শেষে আবারও সেটি থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন