১১:৫১ পি.এম
কোনো হলে দখল করে অছাত্র এবং সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য গঠন করা অনুমোদিত নয়—সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একজন ব্যক্তির পোস্টের মাধ্যমে তিনি এই বক্তব্য রাখেন।
সম্প্রতি বেগম রোকেয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলোর পর শিবির সভাপতি এই স্ট্যাটাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ জন
রাজধানীর বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের পর শিবিরকে হটিয়ে হলের দখল নিয়েছে ছাত্রদল। এরপর থেকে শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকবার হলে প্রবেশের চেষ্টা করেন।
শনিবার বেলা দুইটার দিকে বকশীবাজার মোড়ে গিয়ে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেছে। এর আগে বুধবারও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করেন, কিন্তু তখনও পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকায়। শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করেন। পরে তারা সরে গেলে পুলিশ ব্যারিকেড তুলে নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন