০২:৪৪ পি.এম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে, যা অন্তহীন। যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত একটি সেমিনারে তিনি এই কথা বলেন।
সেমিনারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরো বলেছেন, যদি রাজনৈতিক দলেরা জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য আবেদন করেছি, কিন্তু ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।
এছাড়া, এ সময় জামায়াত আমির জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেয়ার জন্য হুঁশিয়ারি দেন।
বক্তারা অভিযোগ করেছেন যে, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তারা বলেন, নতুনভাবে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের কোন বিকল্প নেই।
সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশগ্রহণ করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন