ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন


তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন

একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনেজনে।

সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।

এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষ রোপণ অভিযান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

এরই ধারাবাহিকতায় আল ফালাহ একাডেমিতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান।

আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক রোমান বাদশাহ, তোফাজ্জল হোসেন মুন্না, মোঃ মাসুদ রানা, শাহজালাল ইসলাম।

আরও পড়ুন: নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

উল্লেখ থাকে যে, সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও বিতরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যার কারণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি সকল সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে বন্যাদুর্গত মানুষদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

নাসের রহমান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই একসঙ্গে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব হস্তান্তর

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া এক কন্যা নবজাতক যে দম্পতি রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার, তাদের কাছে বৈধ অভিভাবকত্ব হস্তান্তর করা হয়েছে। শিশুটির সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনায় প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৯ জুন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থানীয় এলাকা থেকে কন্যা নবজাতকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির চিকিৎসার পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

গত ৬ জুলাই জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গজারিয়ায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে বৈধ অভিভাবকত্ব প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সদস্যদের সুপারিশ এবং শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, অসহায় শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিশুর অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় নিচু এলাকা প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় নিচু এলাকা প্লাবিত

 

অতিবৃষ্টির কারণে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া, গুলশান পাড়াসহ অনেক নিচু এলাকায় পানি জমে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও, অনেক সড়কেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

প্রবল বৃষ্টির ফলে শহর এলাকার মানুষের উপস্থিতি কম ছিল। বেশিরভাগ মানুষ দিনের অধিকাংশ সময় নিজেদের ঘরে অবস্থান করেছিলেন।

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আরামপাড়ার অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে এবং রাস্তায় জমে রয়েছে পানি। পানি নিস্কাসনের অভাবে মানুষ দুর্ভোগে পড়েছেন।

শহরের গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলেন, গুলশানপাড়া থেকে দক্ষিণ হাসপাতাল পাড়া পর্যন্ত এলাকাটি অনেকটাই নিচু, এবং এসব এলাকায় পানি জমে যাওয়ার ফলে সমস্যা অনেক বেশি হয়েছে। পাড়ামহল্লার রাস্তাগুলোও বর্তমানে পানির নিচে রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩.৪০ থেকে সকাল ৯টা পর‌্যন্ত টানা বৃষ্টিপাতে মোট ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালবেলা কিছুটা বিরতির পর দুপুরে আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ

ভোজিনহার নামে একটি নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক থেকে যাওয়া তথ্য অনুযায়ী, কেপ ভার্ডের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে একটি বিরল সম্মান পেয়েছেন। নতুন আবিষ্কৃত এক সামুদ্রিক প্রাণীর নাম হয়েছে তার নামে।

স্প্যানিশ গবেষক হেসুস ওর্তেয়া নতুন আবিষ্কৃত এই সামুদ্রিক মোলাস্কের নাম ‘আলদিসা ভোজিনহাই’ রেখেছেন। মাত্র চার মিলিমিটার আকারের লাল রঙের এই সামুদ্রিক প্রাণীটি আগে বিজ্ঞানীদের কাছে অজানা ছিল এবং এটি কিউবার হাভানা ও গুয়াদেলুপের কাছাকাছি ক্যারিবীয় সাগরের এলাকায় আবিষ্কৃত হয়েছে।

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কেপ ভার্ডের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ভোজিনহার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে ওর্তেয়া এই নামকরণ করেন। ওই ম্যাচে, ৪০ বছর বয়সী গোলরক্ষক সাতটি দুর্দান্ত সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

গবেষক জানিয়েছেন, কেপ ভার্ডের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তিনি এই নামটি বেছে নিয়েছেন। ২০২৩ সালে দেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে, কেপ ভার্ডে সরকারের কাছ থেকে পরিবেশ বিষয়ক বিশেষ পদকও পেয়েছিলেন তিনি।

এর আগে, ফুটবল তারকার নামে প্রাণীর নাম রেখেছিলেন ওর্তেয়া। ২০১৯ সালে তিনি কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেইলর নাভাসের নামেও একটি নতুন সামুদ্রিক শামুকের নামকরণ করেছিলেন।

চলতি বিশ্বকাপে ভোজিনহা একাধিক রেকর্ড গড়েছেন। ৪০ বছর ১২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়া কোনো দেশের হয়ে খেলতে নেমে তিনি সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে পরিচিত হন। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী কেপ ভার্ডেও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়েছে ভোজিনহার জনপ্রিয়তা। টুর্নামেন্টের শুরুতে, তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার, তবে পরে তা বেড়ে কয়েক কোটিতে পৌঁছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%