০৩:৫৭ পি.এম
জেলার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
শনিবার (১১ জুলাই) দুপুর ১ টার সময় বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ-এর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া আইনজীবী সমিতির মুক্তমঞ্চে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, এই ডেটাবেজে একজন আইনজীবী আইন সম্পর্কে যা চায় তা মুহূর্তের মধ্যে কম্পিউটারে এবং মোবাইলে পেয়ে যাবেন। আইনি পেশায় আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক আইন গবেষণা এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা নিশ্চিতকরণে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবমিলিয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি সত্যিই যুগান্তকারী ভূমিকা রাখবে।
আলোচনা শেষে, অ্যাডভোকেট নার্গিস চৌধুরী রিসার্চ সেন্টারে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ উদ্বোধন করেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ সমাজের নেতা, প্রবীণ ও নবীন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মা, সমিতির প্রথম মহিলা আইনজীবী অ্যাডভোকেট নার্গিস চৌধুরীর নামে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় আইনজীবীরা খুশি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন