ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

উদ্ধার কাজের মাঝেই ভেনেজুয়েলায় ফের শক্তিশালী আফটারশক


উদ্ধার কাজের মাঝেই ভেনেজুয়েলায় ফের শক্তিশালী আফটারশক

ভয়াবহ ভূমিকম্পের পর বিপর্যস্ত ভেনেজুয়েলায় সোমবার (২৯ জুন) আবারও ৪ দশমিক ৬ মাত্রার একটি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়েছে।

রাজধানী কারাকাসের উত্তরাঞ্চলে আঘাত হানা এই কম্পন উদ্ধারকর্মী ও বেঁচে যাওয়া মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই আফটারশকটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গত বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের পর থেকে দেশটিতে একের পর এক পরাঘাত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এটি সাম্প্রতিক দশকগুলোর মধ্যে দেশটির সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রদেশ লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। শোকাবহ পরিস্থিতির মাঝেও জীবিত কাউকে উদ্ধার করা গেলে নতুন করে আশার সঞ্চার হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২ হাজার ৬০০–এর বেশি উদ্ধারকর্মী, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং ভারী যন্ত্রপাতির সহায়তায় ভেনেজুয়েলার উদ্ধার দলগুলো কংক্রিট ও লোহার স্তূপের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ৭২ ঘণ্টা পার হওয়ার পর জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যায়। তবু উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান। আজও (রোববার) আমরা জীবিত মানুষকে উদ্ধার করেছি। তাই অভিযান বন্ধ করা হচ্ছে না। আমরা সবসময় আশা ধরে রাখি।’

ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের জন্য নিরাপদ কি না, তা মূল্যায়নে একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠন করা হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি আরও এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং লা গুয়াইরার প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে।

সরকার দুর্যোগকবলিত এলাকায় সহায়তা পৌঁছে দিতে এগিয়ে আসা হাজারো স্বেচ্ছাসেবীর প্রশংসা করেছে। তবে জরুরি যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটায় পরে কিছু সড়কে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন: লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


যশোরে নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী যশোরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সোমবার, যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এই উপলক্ষে উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাধিক কর্মসূচির আয়োজন করে।

সকাল বেলা মহাকবির আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ১২টায়, মধুসূদন একাডেমিতে মহাকবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান ড. মো. দুলাল হোসেন। তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্যকীর্তি এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ, সাগরদাঁড়ির আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলা ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপপরিচালক কবি মকবুল মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান এবং কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান।

আলোচনা সভা শেষে একই স্থানে বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্রের মাধ্যমে চীনের সংস্কৃতি তুলে ধরলেন অধ্যাপক তু ইং

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চলচ্চিত্রের মাধ্যমে চীনের সংস্কৃতি তুলে ধরলেন অধ্যাপক তু ইং

চীনা সিনেমা শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম নয়, এটি চীনের সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক পরিবর্তনের প্রতিচ্ছবি। চীনের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক তু ইং মন্তব্য করেছেন যে, চলচ্চিত্রের মাধ্যমে চীনের ঐতিহ্য ও জীবনধারা অনেক বেশি গভীরভাবে তুলে ধরা হয়।

তিনি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ‘রিড চায়না’ শীর্ষক একটি বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন।

অনুষ্ঠানটি বাংলাদেশে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) যৌথভাবে আয়োজন করে। এই অনুষ্ঠানে চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

আলোচনার সময় অধ্যাপক তু ইং বলেছেন, চীনা সিনেমায় চারটি বিষয় বিশেষ গুরুত্ব পায়। এগুলো হলো— খাদ্যসংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং অ্যানিমেশন। এই উপাদানগুলো সিনেমার সৌন্দর্যকে বাড়ানোর পাশাপাশি গল্প ও চরিত্রকেও আরও অর্থবহ করে তোলে।

তিনি বিখ্যাত পরিচালক অ্যাং লির ‘ইট, ড্রিঙ্ক, ম্যান, ওম্যান’ সিনেমার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বলেন, এই সিনেমায় পারিবারিক নৈশভোজ কেবল একটি একসঙ্গে খাওয়ার বিষয় নয়; বরং এটি পরিবারের সদস্যদের সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা ও প্রজন্মগত দূরত্বের প্রতীক হিসেবে প্রকাশ করেছে।

পোশাকের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক তু ইং পরিচালক ওং কার-ওয়াইয়ের ‘ইন দ্য মুড ফর লাভ’ চলচ্চিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, চলচ্চিত্রে ব্যবহৃত ঐতিহ্যবাহী ছিপাও পোশাক কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এটি চরিত্রের আবেগ, সংযম এবং সেসময়ের সামাজিক বাস্তবতাকেও প্রকাশ করেছে।

অধ্যাপক তু ইং আরো বলেন, চীনের ঐতিহ্যবাহী অপেরা মার্শাল আর্টভিত্তিক চলচ্চিত্রের ওপর গভীর প্রভাব ফেলেছে। কিং হু পরিচালিত ‘আ টাচ অব জেন’ চলচ্চিত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, অপেরার অভিনয়ভঙ্গি, শরীরের নড়াচড়া এবং দৃশ্য বিন্যাস চীনা মার্শাল আর্ট চলচ্চিত্রকে সারা বিশ্বে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।

তিনি বলেন, চীনা সিনেমা শুধুমাত্র ঐতিহ্যকে সংরক্ষণ করে না, বরং আধুনিক চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে জীবন্ত করে তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি পিকআপসহ পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের নাম মো. আলমগীর হোসেন (৪২) এবং মো. সেলিম (৩৪)। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় চোরাই কাপড়ের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ১ হাজার ২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস পিকআপ থেকে জব্দ করা হয়। এসব কাপড়ের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা এবং এসময় পিকআপে থাকা দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অভিযুক্তরা চোরাইপথে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস পাচার করছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, টোকেন আপডেট বিষয়ে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে। খবর তথ্যবিবরণীর।

হটলাইনসমূহ হলো: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯; বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০; পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯; ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬; ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০; নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩; এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার-১৬১১৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%