০৪:৪৪ এম
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি চলাকালীন দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে কাশীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পেট্রোল, টায়ার এবং দুটি মোটরসাইকেল।
আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম, তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।
আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে
স্থানীয়দের মতে, রাত ৯ টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা শ্লোগান দিলে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। ছাত্রলীগের কিছু সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে স্থানীয়রা ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে টায়ার ও পেট্রোল উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি টায়ার ও বোতল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন