০২:২৯ পি.এম
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল মার্কিন তুলা এবং Man-Made Fibre (MMF) ব্যবহারকারী বাংলাদেশি পোশাকের জন্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নের উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে এক বৈঠকে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির ধারা ৫.৩ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই ধারার আওতায় উল্লেখ করা হয়েছে যে, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও MMF ব্যবহার করে তৈরি পোশাক উৎপাদন করে এবং তা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, তাহলে সেই ধরনের পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবার কথা। এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন এবং যুক্তরাষ্ট্রের তুলা ও MMF রপ্তানিও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: অরুণাচল সীমান্তে চীনের নিয়ন্ত্রণে ভারতের 'অসহায়ত্ব', মোদি সরকার ব্যাকফুটে
বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি বলেন, চুক্তি স্বাক্ষরের পরও এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুতরাং, প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত গ্রহণ করা অত্যন্ত জরুরি৷
এ বিষয়ে অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আগামী ২৪ ও ২৫ জুন বিটিএমএ’র সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং USTR প্রতিনিধিদের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
বিটিএমএ আশা করছে এই বৈঠকে ধারা ৫.৩ বাস্তবায়নের রূপরেখা ও করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা কার্যকরে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
বিটিএমএ’র মতে, মার্কিন তুলা ও MMF ভিত্তিক সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়ে উঠলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে টেকসই, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন