১০:৩১ পি.এম
কুমিল্লার হোমনায় এক প্রবাসী, মেরাজুল ইসলাম (৪৪), অর্থকষ্টের হতাশায় দেশে ফেরার পর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে স্থানীয়রা বলছেন, তিনি অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা হারানোর পর এই সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার, ২৩ জুন রাতের দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজুল মারা যাওয়ার খবর পাওয়া যায়। তিনি আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ দিনের মধ্যে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে ২২ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন। এই বড় অঙ্কের আর্থিক সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং বিষণ্নতায় ভুগছিলেন। এই হতাশা থেকে মুক্তি পেতে মঙ্গলবার তিনি বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
ঘটনার সম্পর্কে আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান জানিয়েছেন, অনলাইন জুয়ায় সর্বস্ব হারানোর ফলে মেরাজুল আত্মহত্যা করেছেন বলেই লোকমুখে শোনা যাচ্ছে। তবে এর সত্যতা নিশ্চিত করে কিছু বলার উপায় নেই।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া নিহত মেরাজুল ইসলামের পরিবারের বরাত দিয়ে বলেছেন, মেরাজুল ইসলাম ও তার এক ছেলে প্রবাসে বসবাস করছিলেন এবং দেশে ফিরে আসার পর অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তবে তিনি জানান, অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত বিষয়টি ফেসবুকে আলোচনা হতে দেখেছেন।
নিহত মেরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন