মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
০২:৪৬ পি.এম
৩ নভেম্বর রোজ মঙ্গলবার, নারায়ণগঞ্জ মিশন পাড়ায়, বিএনপি নেতৃবৃন্দ,চলমান পোশাক শ্রমিক আন্দোলনের পেছনে পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ) এবং নির্দিষ্ট কিছু রাজনৈতিক শক্তির উসকানি ও ইন্ধন রয়েছে বলে সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
এই আন্দোলনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও উসকানি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে যেসব বক্তব্যবর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উৎপাদন স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং কারখানাগুলোতে যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড না চলে, সেজন্য নিয়মিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য রাজনৈতিক সচিব, আবু কাওসার আশা, কৃষক দলের মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদ আলম লিপি, বউ বরকতউল্লাহ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টঙ্গী বিসিক শিল্প এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিক ভাইবোনেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নায্য দাবিগুলো আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাধান করা সম্ভব। তবে কোনো কুচক্রী মহল যেন আন্দোলনের নামে কলকারখানা ও দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথি,টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা গাজী মোশারফ, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারি, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, টঙ্গী পূর্ব থানা তাতী দলের সভাপতি নজরুল ইসলাম, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুল,৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম জিকু, ৪৩ নং ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন মীর,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শুরু হবে মঙ্গলবার (৩ নভেম্বর)। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল প্রকাশিত হতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিনও লাগতে পারে।
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের কাছ থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা ধাপে ধাপে গণনার ফল প্রকাশ করবেন। এরপর সংবাদমাধ্যমগুলো ফল বিশ্লেষণ করে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে। তবে প্রাথমিক ফল প্রকাশিত হলে তা বিজয়ী নিশ্চিত হওয়া নয়। প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে কোনো আসনের ফল চূড়ান্ত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে।
ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, আলাস্কা, মেইন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে ফল প্রকাশে দেরি হতে পারে। এসব রাজ্যে ডাকযোগে ভোট, স্বাক্ষর যাচাই এবং পছন্দক্রমভিত্তিক ভোট গণনার কারণে সময় বেশি লাগে। অন্যদিকে ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় তুলনামূলক দ্রুত ফল আসতে পারে।
যদিও সব আসনের ফল দ্রুত জানা যাবে, কংগ্রেসের কোন দল নিয়ন্ত্রণ পাবে তা নিশ্চিত হতে কয়েক দিন লাগতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে তা জানতে আট দিন সময় লেগেছিল।
কোনো আসনে ভোটের ব্যবধান খুব কম হলে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বা প্রার্থীর আবেদনে পুনর্গণনা হতে পারে। ফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগতে পারে। তবে প্রেসিডেন্ট এককভাবে কংগ্রেস নির্বাচনের ফল বাতিল করতে পারেন না। অঙ্গরাজ্যগুলো নির্বাচন পরিচালনা ও ফলের সত্যতা নিশ্চিত করে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। দীর্ঘ সময় ধরে জমির সীমানা মাপার কাজটি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখে, পরবর্তীতে তা চূড়ান্ত করে নামজারি দেওয়ার শর্তে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। এ তথ্যটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দুদক।
অভিযোগের সূত্রে জানা যায়, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে ২৮২ শতাংশ জমির প্রকৃত মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির সঠিক সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং প্রয়োজনীয় স্কেচম্যাপ তৈরির উদ্দেশ্যে তিনি ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন।
এরপর ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। এক পর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর সার্ভেয়ার আসাদুল অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করার জন্য ৮০ (আশি) লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ১ (এক) লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এএফসি এশিয়ান কাপ, এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সৌদি আরব ২০২৭ সালের আসরের আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে, প্রতিযোগিতাটি প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
আগের সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে এবং এর ফলে সৃষ্ট লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে এএফসি জানায়, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্ন বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির প্রভাব সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনেও পড়ছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টেনিসের প্রদর্শনীমূলক টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’ বাতিল করা হয়েছে।
এশিয়ান কাপের সূচি পরিবর্তনের ফলে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। এতে আয়োজকদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তবে ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্বে সিঙ্গাপুর, হংকং ও ভারতের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলেছিল হামজা চৌধুরীদের দল। ছয় ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।
অন্যদিকে, গ্রুপের অপরাজিত দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ