ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী


ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। ২১ আগস্ট বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা। জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম এবং যুগ্ম আহবায়ক দেওয়ান সুলতান মাহমুদুল প্রমুখ। উল্লেখ্য যে, র‌্যালীতে জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, উমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু এবং রুহেল হোসেন সুমনের নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে রূপ নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক অভিযান চালিয়ে কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) কে ২০ হাজার টাকা এবং সরঞ্জাই মণ্ডল পাড়ার মিজানুর রহমান (৪৭) কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সাব ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নাঈমা খান বলেন, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরি কারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বেশী কেউ সার বিক্রি করছে, এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকার নির্ধারিত ডিলারদের কাছে গিয়ে সরকারী মূল্য অনুযায়ী প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কিন্তু লাইসেন্স ছাড়া সার বিক্রেতাদের কাছে গিয়ে বেশী দাম দিয়ে চাহিদামত সার পাওয়া যাচ্ছে। এসব ব্যবসায়ীদের জরিমানা না করে সরকারি বিসিআইসি সার ডিলারদের প্রতি নজরদারি বাড়ানো উচিৎ। কারণ এই ডিলাররাই কৃষকদের সার না দিয়ে রাতের আঁধারে বেশী দামে খুচরা ব্যবসায়ীদের সার দিচ্ছে এবং খুচরা ব্যবসায়ীরা কৃষকদের কাছে বেশী দাম নিলেও সার পেতে সমস্যা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত সড়কের বেহাল অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত সড়কের বেহাল অবস্থা

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী মরাডাঙ্গা ও গোপালপুর এলাকায় গ্রামীণ সড়কটির বেহাল দশা দেখা দিয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যার কারণে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কসহ আশপাশের এলাকায় মানুষের চলাচলে চরম বিঘ্ন ও দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন যে, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ অনেকটা বন্ধ হয়ে গেছে। ফলে, বৃষ্টির পানি সড়কের ওপর জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে।

বিশেষ করে, সোনাডাঙ্গা, সুন্দরইল বিজিবি ক্যাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটিতে পানি নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই সড়কটি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার একমাত্র পথ। তাই, দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন অনুভব করছেন স্থানীয়রা।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন ও খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে প্রতিবছরেই একই সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ চলছে। তারা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়কের পাশে পরিকল্পিত ড্রেন, কারভার্ড নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে এই গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক ও জনসাধারণের চলাচলকে স্বাভাবিক রাখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগের ২১৪ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগের ২১৪ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ফজলুর রহমান ওরফে ফজু নামে এক মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি পুলিশ দল জালালপুর এলাকায় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এই বাড়িটি ফজলুর রহমানের শ্বশুরবাড়ি। এ সময় ওই বাড়ির উত্তর পাশে একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ভেতর থেকে ২১৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা সিরাপগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফজলুর রহমানের বিরুদ্ধে আগে চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ফজলুর রহমান বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল মাহজনের ছেলে। এই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা উত্তর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সাতক্ষীরা উত্তর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা উত্তর শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল [বার] বাদ আসর [তারিখ] স্থানীয় একটি মিলনায়তনে। এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলা ও আদর্শিক লক্ষ্য অর্জনে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ নতুন কমিটিকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কমটির নতুন বিন্যাস অনুযায়ী, মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান সভাপতি হিসেবে, এবং অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন: সহ-সভাপতি ডাঃ এমদাদুল ইসলাম, মোঃ ইউসুফ আলী এবং মীর জমির হোসেন। জয়েন্ট সেক্রেটারি পদে মাওলানা মাহমুদুল হাসান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ খাইরুল ইসলাম। অর্থ ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন (রাজু)। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন হাফেজ মোঃ মফিজুল ইসলাম। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মাজেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাদ্দিস হাবিবুর রহমান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মোঃ আনারুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস. এম. আব্দুল আলিম, এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ শাহাদাৎ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি সাতক্ষীরা অঞ্চলে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। শপথ অনুষ্ঠান শেষে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%